
দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পর সৌদি থেকে ফিরেছে যশোরের শার্শার যুবক রুবেলের মরদেহ। আজ শনিবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়...

সোনার বার আত্মসাতের অভিযোগে ওমর ফারুক সুমন (৩১) নামের এক রংমিস্ত্রিকে গত মঙ্গলবার যশোরের বেনাপোল থেকে অপহরণ করা হয়। এর পাঁচ দিন পর তাঁর লাশ মাগুরার সদর উপজেলার রামনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

যশোরের শার্শা সীমান্ত থেকে বহুল আলোচিত ৭২ কেজি সোনা উদ্ধারের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, দুই ভারতীয় নাগরিকের যাবজ্জীবন ও অপর চার আসামির ২০ বছর করে সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

পদ্মাসেতু হয়ে প্রথমবারের মতো বেনাপোল থেকে যাত্রীবাহী ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। এ আগে রেলটি যমুনা সেতু হয়ে ঢাকায় যেত। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বেনাপোল এক্সপ্রেস।