
শ্রীলঙ্কায় পা রাখার আগে সময়টা ভালো যাচ্ছিল না নাজমুল হোসেন শান্তর। ওয়ানডেতে হারিয়েছেন অধিনায়কত্ব। সামাজিক মাধ্যমে ট্রলের শিকারে পরিণত হন নিয়মিতই। তবুও যেভাবে মাথা ঠান্ডা রেখে খেলেন তা মুগ্ধ করেছে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনকে।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সঙ্গে ৭০টি শ্রীলঙ্কান ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধির মধ্যে ১৫০টি বিটুবি ম্যাচ-মেকিং অনুষ্ঠিত হয়, যেখানে দুদেশের উদ্যোক্তারা নিজেদের ব্যবসা ও বিনিয়োগবিষয়ক তথ্য আদান-প্রদানের সুযোগ পান, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করবে।

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।

মানচিত্রে ভারতের দক্ষিণে যেন একফোঁটা জলের টিপ ঝুলে আছে, তার নাম শ্রীলঙ্কা। ক্রিকেটে দেশটির খ্যাতি বিশ্বময়। তবে এর বাইরে পর্যটনের ক্ষেত্রে শ্রীলঙ্কা বেশ আকর্ষণীয়। শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় পর্যটকদের পদচারণে এখন মুখর শ্রীলঙ্কা।