
যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৩ ডিসেম্বর) ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দুজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। ফাইনাল পরীক্ষার সময় সংঘটিত এই হামলায় পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রামে। আজ রোববার (১৪ ডিসেম্বর) নিহত এই দুই সেনাসদস্যের বাড়িতে গিয়ে দেখা গেছে, শোকে বিহ্বল পরিবার।

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার পৃথক দুটি মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের (৩০) বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের...