
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।

ভারতে হাকিমপুর সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। পরে তাঁদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।