
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রের সামনের সারিতে দাঁড়ান অন্তঃসত্ত্বা আম্বিয়া খাতুন (৩৫)। হঠাৎ প্রসববেদনা উঠলে উপস্থিত নারী ভোটারদের সহায়তায় তিনি কন্যাসন্তান প্রসব করেন।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিচ্ছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গতকাল (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এরপর তারা স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর চালিয়ে দ্রুত সরে যায়। এতে গ্যাস সরবরাহব্যবস্থার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।