
চীনা শল্যচিকিৎসকেরা এক অভাবনীয় কৃতিত্ব দেখিয়েছেন। এক নারীর বিচ্ছিন্ন হয়ে যাওয়া কান প্রথমে তাঁর পায়ে প্রতিস্থাপন করে, পরবর্তীকালে তা পুনরায় যথাস্থানে ফিরিয়ে এনেছেন। তাঁরা বিশ্বের প্রথম এই ধরনের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন...

হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের শীর্ষ মুখ ও প্রভাবশালী মিডিয়া উদ্যোক্তা জিমি লাইকে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএল) আওতায় বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। ৭৮ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন।

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে। এরই মধ্যে শহরটির নির্মাণ শিল্পের বহু পুরোনো ও ঐতিহ্যবাহী উপাদান বাঁশের মাচা বর্তমানে তীব্র বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে বহুতল আবাসিক ভবনগুলোর সুরক্ষা মান নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এই ঐতিহ্যবাহী উপকরণের ভূমিকা নিয়ে আলোচনা তুঙ্গে।

কয়েক দিন ধরে জ্বলার পর অবশেষে হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কমপক্ষে ১২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।