
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চারবারের জাতীয় সংসদ সদস্য। পেশায় তিনি একজন রাজনীতিবিদ। পাঁচ বছরের ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে তিন গুণের বেশি। সেই সঙ্গে দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে তাঁর স্ত্রী শেরীফা কাদেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালসহ তাঁর স্ত্রীর স্বর্ণ রয়েছে ৪৫ ভরি। এর মধ্যে প্রতিমন্ত্রীর রয়েছে ১৫ ভরি, যার মূল্য ধরা হয়েছে ৬৫ হাজার টাকা। প্রতি ভরি দাঁড়ায় ৪ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ। যার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জমা দিয়েছেন হলফনামা। সেই হলফনামায় নিজের নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে বলে জানান সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। তবে সেটির দাম দেখিয়েছেন ৪০ হাজার টাকা।

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-সদরের একাংশ) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী। গত পাঁচ বছরে তাঁর সম্পদ ও আয় দুটোই বেড়েছে, তবে বাড়েনি নগদ অর্থের পরিমাণ। রয়েছে কোটি টাকা দামের ল্যান্ডক্রুজার গাড়ি। এদিকে ভারতে দুটি ফৌজদারি মামলার আ