
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে চারটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে চারটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা সম্পর্কে খালাতো ও মামাতো ভাই-বোন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে বাইরে থেকে বখাটেদের ছোড়া ঢিলে জানালার কাচ ভেঙে এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে মহসিন আলম (৪৫) নামের এক শিক্ষকের ওপর হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পরে থানা-পুলিশ গিয়ে বিদ্যালয়ের