
রাজধানীর খিলক্ষেত তিনশ ফিট রাস্তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে মাইক্রোবাসটির ধাক্কায় গুরুতর আহত হন চন্দন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানা-পুলিশ জানিয়েছে, ঢাকা মেট্রো ব ১৫-০৩৪২ নম্বরের বাসটি দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলো পুড়ে গেছে।

রাজধানীর খিলক্ষেতে সাবেক এক সেনাসদস্যকে ‘হানি ট্র্যাপে’ ফেলে মারধর, অশ্লীল দৃশ্য ধারণ করে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজিদ হাসান সৌরভ (৩০) ও রাসেল মুন্সি (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের যাত্রীছাউনি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। তারা মিছিল ও নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল।