
নানা গুঞ্জনের পর এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটে তারা থাকছে না।

বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি জনগণের অবস্থা না বোঝেন, নির্বাচন নিয়ে টালবাহানা করেন, তাহলে আপনাদেরও মানুষ উৎখাত করবে।’

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো চরমোনাই দরবারের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। প্রায় ২০ মিনিট স্থায়ী মোনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।