
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার আদালত চত্বর থেকে তাদের আটক করা হয় বলে জানান রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) হিসাব বিভাগীয় প্রধান খোন্দকার মুহম্মদ ইকবালের সাড়ে ২৩ কাঠা জমি, ৩৯২ অযুতাংশ জমির ১১টি শেয়ার ও ১২টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘আমি কার্যালয়ে ছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পাই। মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে।’

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক