মন্দিরে ঢুকে ভক্তিভরে প্রণাম। তারপরেই দানের বাক্স থেকে সব টাকা পকেটে পুরে ফেলা। শুধু টাকা নয়, মন্দিরের অন্যান্য দামি জিনিসও ঝটপট সরিয়ে নিলেন। মিশন শেষে আবারও ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে চম্পট। সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের এক বাসিন্দার এমন আজব কাণ্ডের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ব্যাপারটা ঠিক কী? জানা গেছে, ভাইরাল ভিডিওটি রাজস্থানের আলওয়ারের এক মন্দিরের। সেখানে দেখা যাচ্ছে, গত শনিবার (১৬ মার্চ) সকালে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকেছেন এক ব্যক্তি। সেখানে প্রতিমার সামনে দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনাও করেন তিনি। কিন্তু তারপরেই চমক।
সটান দানের বাক্সের কাছে গিয়ে সব টাকা নিজের পকেটে পুরে ফেলেন। সেখানেই শেষ নয়। প্রতিমার গায়ে থাকা রুপার গয়না ও ছাতাও হাতিয়ে নেন ওই ব্যক্তি। সব কাজ সেরে আবারও ফিরে আসেন প্রতিমার সামনে। প্রার্থনা করে, মন্দিরের ঘণ্টা বাজিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। গোটা ঘটনা ধরা পড়ে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়।
ভিডিও ভাইরাল হতেই ‘ধার্মিক’ চোরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে ধরা পড়েন তিনি। পরে জানা যায়, অভিযুক্তের নাম গোপেশ শর্মা। জিজ্ঞেসাবাদে নিতেই নিজের সব কীর্তি স্বীকার করেন ৩৭ বছরের ওই ব্যক্তি। কিন্তু তার দাবি শুনে পুলিশের চক্ষু চড়কগাছ।
জেরায় গোপেশ জানান, তিনি আসলে কোনো বাড়ি কিংবা দোকানে চুরি করেন না। কেবল মন্দিরে ঢুকেই টাকা আর অন্যান্য সম্পদ চুরি করেন তিনি। খুব ভালোভাবে পরিকল্পনা করেই মন্দিরে চুরির ফন্দি আঁটেন তিনি।
প্রথমে এমন একটা মন্দির খুঁজে বের করেন, যেখানে অনায়াসে চুরি করা যাবে। তারপর ওঁৎ পেতে থাকেন, কখন মন্দিরের দরজা বন্ধ করে বেরিয়ে যান পুরোহিত। সব দেখেশুনে তবেই মন্দিরে ঢোকেন। এই প্রথম নয়, আগেও বেশ কয়েকটি মন্দিরে এভাবেই চুরির মিশন চালিয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল। তিনি একটি পোশাকের দোকান থেকে বিকিনি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
৩১ মিনিট আগে
কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে