সাল ১৯৪৮, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের সমারটন সৈকতে কেতাদুরস্ত পোশাক পরিহিত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। একটি আধ খাওয়া সিগারেট তাঁর কলারের কাছে পড়ে ছিল এবং পকেটে ছিল ফারসি কবিতার একটি লাইন। তবে ছিল না কোনো পরিচয়পত্র।
‘সমারটন ম্যান’ নামে পরিচিত ওই ব্যক্তিকে গুপ্তচর মনে করা হয়েছিল। কিন্তু ৭৩ বছরেরও বেশি সময় পর, একজন গবেষক রহস্যের সমাধান করেছেন। ওই গবেষকের দাবি, সমারটন ম্যান আদতে কার্ল ওয়েব। তিনি রাশিয়ান এজেন্ট ছিলেন না, বরং মেলবোর্নে জন্ম নেওয়া একজন প্রকৌশলী ছিলেন।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ১৯৪৮ সালের ১ ডিসেম্বর অ্যাডিলেডের সমারটন সৈকতে পড়ে থাকা ওই ব্যক্তির বয়স ৪০-৫০ এর মধ্যে বলে মনে হয়েছিল। তাঁর পরনে ছিল স্যুট-টাই। পকেটে ছিল বাস ও ট্রেনের টিকিট, চুইংগাম, কিছু ম্যাচ, দুটি চিরুনি এবং এক প্যাকেট সিগারেট। তাঁর কাছে কোনো মানিব্যাগ, নগদ অর্থ এবং পরিচয়পত্র ছিল না। ফরেনসিক পরীক্ষকেরা সন্দেহ করেছিলেন যে, তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল।
তদন্তকারীরা কোনোভাবেই বুঝতে পারেননি তিনি কে। পরে ওই ব্যক্তির আঙুলের ছাপ সারা বিশ্বে পাঠানো হয়েছিল, কিন্তু কেউ তাঁকে শনাক্ত করতে পারেনি। অবশেষে ১৯৪৯ সালে অ্যাডিলেডে সমাধিস্থ করা হয় তাঁকে। সমাধিতে লেখা হয়, ‘এখানে সেই অজানা লোকটি রয়েছে যাকে সমারটন বিচে পাওয়া গিয়েছিল।’
রহস্যময় ‘সমারটন ম্যান’ মামলার বিষয়টি সমাধানের জন্য গত বছর তাঁর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে অস্ট্রেলিয়ার পুলিশ। পরবর্তীতে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেরেক অ্যাবট ওই ব্যক্তির সংরক্ষিত চুল ব্যবহার করে ডিএনএ বিশ্লেষণ করতে সক্ষম হন। ডিএনএ ব্যবহার করে রহস্য সমাধানে বিখ্যাত মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ কলিন ফিটজপ্যাট্রিকের সঙ্গে মিলে গবেষণা শুরু করেন।
৪ হাজার নাম থেকে তাঁরা দুজন একটি নাম বাছাই করেন। আর সেই নামটি—কার্ল ওয়েব। এর পর তাঁর জীবিত আত্মীয়দের সন্ধান করে, তাদের ডিএনএ ব্যবহারের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেন।
অধ্যাপক ডেরেক অ্যাবটের মতে, কার্ল ওয়েব মেলবোর্নের একটি শহরে ১৯০৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ডরোথি রবার্টসন নামের এক নারীকে বিয়ে করেছিলেন। স্ত্রীর থেকে আলাদা হয়েছিলেন ওয়েব। আর এ কারণেই সম্ভবত তিনি অ্যাডিলেডে আসেন।
মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ কলিন ফিটজপ্যাট্রিক বলেন, কার্ল ওয়েবের মৃত্যুর রহস্য সমাধানে সাহায্য করতে চান তিনি।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে