১৯৭১ সালের এই দিনটি অর্থাৎ ১ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ এবং বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার জন্য এদিন হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনের এ আয়োজনে উপস্থিত ছিলেন ৪০ হাজারের বেশি মানুষ। কনসার্ট অংশ নেন সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর, বিখ্যাত পপ শিল্পী জর্জ হ্যারিসন ও বব ডিলানসহ অনেকে।
বাংলাদেশকে স্বাধীন করার জন্য তখন মরণপণ যুদ্ধ করছেন মুক্তিযোদ্ধারা। এদিকে জীবন বাঁচাতে বহু মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। শরণার্থীশিবিরে খাদ্য সংকটের পাশাপাশি ছিল কলেরার মতো রোগের আক্রমণ। মানুষের এই দুর্দশা দেখে মন কেঁদে উঠল ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের। বাংলাদেশের মানুষকে সাহায্য করতে তাঁর চিন্তার ফসলই এই কনসার্ট ফর বাংলাদেশ।
পণ্ডিত রবিশঙ্কর প্রথম কথা বলেন তাঁর বন্ধু ও বিখ্যাত ব্যান্ড বিটলসের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে। পৃথিবীর অন্য প্রান্তের মানুষদের দুর্ভোগ ছুঁয়ে যায় জর্জ হ্যারিসনকেও। তিনিই যোগাযোগ করেন বব ডিলানসহ অন্যদের সঙ্গে।
তারপরেরটা ইতিহাস। ১৯৭১ সালের ম্যাডিসন স্কয়ার গ্রাউন্ডের কনসার্টে উপস্থিত হলেন ৪০ হাজারের বেশি দর্শক । পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন ছাড়াও কনসার্টে অংশ নেন বব ডিলান, এরিক ক্লেপটন, রিঙ্গো স্টার, ওস্তাদ আলি আকবর খানসহ আরও অনেকে। কনসার্টে প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীত মিলিয়ে আশ্চর্য এক পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
জর্জ হ্যারিসন গেয়েছিলেন আটটি গান। এর একটি বব ডিলানের সঙ্গে। বব ডিলানের গাওয়া গানের সংখ্যা ছিল পাঁচটি। রিঙ্গো স্টার ও বিলি প্রেস্টন গেয়েছিলেন একটি করে গান। অনুষ্ঠানের অন্যতম পরিবেশনা ছিল জর্জ হ্যারিসনের লেখা, সুর করা ও গাওয়া সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ’।
কনসার্ট থেকে অর্থও কম ওঠেনি। এর মাধ্যমে সংগ্রহ করা প্রায় আড়াই লাখ মার্কিন ডলার পরবর্তী সময়ে ইউনেসকোর মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের জন্য ব্যয় করা হয়।
এ তো গেল একটা দিক। এই কনসার্টের মাধ্যমে আরেকটি বড় কাজ হয়। জর্জ হ্যারিসন, বব ডিলান, পণ্ডিত রবিশঙ্কর, রিঙ্গো স্টারের মতো তারকাদের উপস্থিতি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সাধারণ মানুষের কাছে পরিচিতি করে তুলতে বড় ভূমিকা রাখে।
সূত্র: বিবিসি, মুক্তিযুদ্ধ ই আর্কাইভ, উইকিপিডিয়া

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে