
একটি ডিমের দাম কত হতে পারে? আপনি নিশ্চয় আশা করবেন না ৩০ হাজার টাকা। কিন্তু সত্যি ২০০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিকিয়েছে একটি ডিম। কিন্তু কেন?
ডিমটি আকারে ছিলে পুরোপুরি গোলাকার। একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেছিলেন এটি। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান।
যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল, মজার এই ডিমটির জন্য ১৫০ পাউন্ড খরচ করেছিলেন। পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামের একটি জনসেবামূলক সংস্থায়। তারা অক্সফোর্ডশায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সহায়তা করে।
প্রথমে সংস্থাটি এই ডিম প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয়। পরে তারা একে নিলামে তুলে দেয়।
ইউভেন্টাস ফাউন্ডেশনের প্রতিনিধি রজ র্যাপ বলেন, ‘ডিমটি বিক্রি হওয়াতে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারব।’
র্যাপ আরও জানান, ডিমটি ছাড়াও নিলামের আরও কিছু জিনিস তোলা হয়। যার মাধ্যমে মোট পাঁচ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে।
এই গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী। যিনি এটি স্থানীয় সুপারমার্কেটের একটি বক্সে খুঁজে পান।
এড পাওনেল ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘এটাটা সত্যিই ভালো কাজে খরচ করা টাকা।’
‘থমসন রডিক ক্যালান অকশন হাউসে’র কর্মী ডেভিড মিলার বলেন, গোল আকৃতির ডিমের মতো ঘটনা ‘এক-শ কোটির মধ্যে একবার’ ঘটে।
র্যাপ আরও যোগ করেন, ‘এই টাকা দিয়ে আমরা ১৩-২৫ বছর বয়সী কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্য উদ্ধারে সহায়তায় সাহায্য করব। সহায়তা প্রয়োজন এমন আরও তরুণ-তরুণীর কাছে পৌঁছানো সম্ভব হবে এর মাধ্যমে।’

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে