বিষধর সাপের তালিকায় র্যাটল স্নেক আছে ওপরের দিকেই। স্বাভাবিকভাবেই কারও বাসায় যদি একটি র্যাটল স্নেক ঢুকে পড়ে আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। এমনই অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পরিবার।
ঘটনাটি লেক এলসিনরের কাছে অবস্থিত রোসেতা ক্যানিয়নের। ওই বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পাওয়ার পর ওপর তলায় আশ্রয় নেন এবং দোর আটকে সেখানে নিজেদের বন্দী করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খবর দেওয়া হয় রায়ান’স র্যাটল স্নেক রেসকিউর রায়ান জেসাপকে। সাপ ধরায় বা উদ্ধার করায় সিদ্ধহস্ত এই রায়ান জেসাপ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
বিভিন্ন ধরনের র্যাটল স্নেকের আবাস উত্তর আমেরিকায়। রোসেতা ক্যানিয়নের ওই পরিবারটির বাসায় যে র্যাটল স্নেকটা ঢুকে পড়ে সেটা ছিল তিন ফুট দৈর্ঘ্যের একটি রেড ডায়ামন্ড র্যাটল স্নেক।
‘বাড়ির মালিকেরা ওপরের তলায় আটকা পড়েছিলেন। তাঁরা একটি অ্যাপের সাহায্যে দরজা খুলে আমার ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেন সাপটিকে ধরার জন্য।’ লস অ্যাঞ্জেলসের কেটিএলএ-টিভিকে বলেন জেসাপ।
জেসাপ তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ঘরের ভেতরের সিঁড়ি থেকে একটি নলসহ লম্বা চিমটার মতো যন্ত্রের সাহায্যে সাপটিকে সরিয়ে ফেলতে দেখা যায়।
ধারণা করা হয় ঘরের কুকুরগুলো প্রবেশ করার জন্য যখন দরজা খোলা রাখা হয়েছিল তখন কোনোভাবে সাপটি সবার অগোচরে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে কুকুরগুলোর কোনোটিই সাপের কামড় খায়নি।
রেড ডায়মন্ড র্যাটল স্নেকের দেখা মেলে দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়া ও বাজা ক্যালিফোর্নিয়ায়। পাথুরে পাহাড়ি এলাকা এবং ক্যাকটাস পরিপূর্ণ পর্বতের পাদদেশ, মরুভূমির প্রান্তের ঝোপ ও গুল্ম এলাকা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং বেশ কয়েকটি ছোট দ্বীপে এদের দেখা মেলে। সাধারণ গড়ে পাঁচ ফুট লম্বা হয় এ ধরনের সাপ।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে