
টেলিভিশন যখন স্মার্ট হইয়া গেল, রান্নাঘরের বহুবিধ গ্যাজেট যখন স্মার্ট হইয়া গেল, আমি তখন এই একুশ শতকের সিকি ভাগ চলিয়া যাইবার পরেও কেতাদুরস্ত তথা স্মার্ট হইতে পারিলাম না। ইহা আমার ব্যর্থতাই বটে। আমার ব্যর্থতা এক্ষণ দারা-পুত্র-পরিবারের কাঁধে ভূত হইয়া চাপিয়া বসিয়াছে। সক্কলে আমাকে শুনাইয়া, সক্কাল বিক্কাল, না, বিক্কাল বলিয়া কিছু নাই, সক্কাল-বিকাল কহিতে থাকে, তুমি অকেতাদুরস্ত তথা আনস্মার্ট। তুমি খস।
আমি কী করিব, আপনারাই বলুন। বাল্যে, না না, বাল্যে নয় যৌবনে যখন আমার বন্ধুরা গাছতলায়, রেস্তোরাঁয় বসিয়া ঘুটুর ঘুটুর করিয়া প্রেমালাপ করিত, আমি তখন বেজায় বিজি থাকিতাম দেশোদ্ধারে। সেই হেতু কোকিল ডাকিল না। কোকিল ডাকিল না বলিয়া বসন্ত আসিল না। আর বসন্ত আসিল না বলিয়া জীবনে প্রণয় আসিল না। আমার বন্ধুরা যখন গলাবন্ধ, তথা টাই পরিয়া স্যুটেডবুটেড হইয়া নিজেরাই জীবনে প্রতিষ্ঠিত হইবার লক্ষ্যে ডেসটিনি ঠিক করিয়া ফেলিয়াছিল, আমি তখন তাহাদিগের উপহাসের পাত্র হইয়া ফ্যাফ্যা করিয়া ঘুরিয়া বেড়াইয়া জীবনের মূল্যবান সময় নষ্ট করিয়াছিলাম। আমি যখন একাকী জীবনের শোকে মুহ্যমান, দেখি বন্ধুরা প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ বাঁচাইবার যুদ্ধে শামিল হইয়া পাহাড়ে বৃক্ষরোপণ করিতে চলিয়া গেল। আমি ভাবিলাম, যাক, অন্তত আরও বেদনাবোধ করিলে গলায় ফাঁস লইবার উত্তম বৃক্ষ পাওয়া যাইবে। আমি নিশ্চিন্ত হইলাম। কিন্তু হায়, কিয়ৎকাল বাদে দেখিলাম, বন্ধুরা গলাবন্ধ খুলিয়া তুলিয়া রাখিতেছে আর আমি একাকী জীবনের কষ্টের কথা তাহাদিগকে শুনাইয়াই চলিয়াছি।
এমনি করিয়া কিয়ৎকাল অতিবাহিত হইল। আমার জীবনে কোকিল ডাকিল। ফুল ফুটিল। খোমাপুস্তকে আমার রিলেশনশিপ স্ট্যাটাস বদলাইয়া সিঙ্গেল হইতে ডাবল হইল। আমার চারিদিকের সব দূরদর্শন যখন স্মার্ট হইয়া গেল, রান্নাঘরের বহুবিধ গ্যাজেট যখন স্মার্ট হইয়া গেল, সিডি-ডিভিডি দূর হইয়া পেনড্রাইভ আসিল এবং চলিয়া গেল, ডেসটিনি ঠিক করিয়া রাখা বন্ধুরা উপত্যকায় ঘুরিতে গেল এবং ফিরিয়া আসিল, আমি তখন কাঁচাবাজারে ইলিশের দরদাম লইয়া বিজি। আমার ধর্মমতে বিবাহিতা স্ত্রী তারস্বরে চেঁচাইয়া আমাকে স্মরণ করাইয়া কহিলেন, তুমি একখানা আনস্মার্ট, তোমাকে নিকাহ করিয়া জীবনের তাবৎ ভুল করিয়াছি। জীবনজগৎ লইয়া তোমার কোনোই শিরপীড়া নাই। লোকসকল অর্ধেক দামে শীতলযন্ত্র ক্রয় করিতেছে, পাশের বাটির ভাবি বাই ওয়ান গেট ওয়ানে দুইখানা ঘুটাকযন্ত্র (ব্লেন্ডার) কিনিয়া একখানা পাশের বিল্ডিংয়ের ভাবির কাছে বিক্রয় করিয়া এক হাজার টাকা লাভ করিয়াছে। আর আমি কপাল চাপড়াইতেছি। আনস্মার্ট কোথাকার!
এই পর্যন্ত আমার অবস্থার কথা শুনিয়া আমার পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া কহিলেন, ‘বাঙালি শুধুই খচ্চর নহে, তদুপরি অসহায়।’ আমি কহিলাম, আজ্ঞে, আপোনি যথার্থ কহিয়াছেন।
তিনি কহিলেন, নিতম্বদেশ আঢাকা দেখিয়া ফুটাইতেছে তারা হুল।
আমি কহিলাম, ভিমরুল ভিমরুল।
এইবার তিনি গুরু পুরন্দর ভাটের সহিত দেখা করিতে রওয়ানা দিলেন।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে