রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে