
এই রে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো চলেই যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ। অবশ্য জীবনে আগাম বলে আর কিছুই তো নেই। সময়ানুবর্তীতা বলে যে বিষয়টা ছিল, সেটাও হাপিশ। এখন ঘনিষ্ঠ বন্ধুকেও জন্মদিনের শুভেচ্ছা রাত পোহালেই দেওয়া অভ্যাস হয়ে গেছে। তা তড়িঘড়ি এই সময়ে কী করা যায়? অতি গুরুত্বপূর্ণ একটা দিবস তো চলেই যাচ্ছে। তা কাকে শুভেচ্ছা দেওয়া যায়? সে কথা ভাবার আগে চটজলদি গণতন্ত্র নিয়ে একটু ভাবি।
গণতান্ত্রিক দেশে ভোট একটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেকে একে অধিকারও মনে করেন। নাহ আর বেশি ভেবে কাজ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে, যাবেও। এই অধিকার প্রয়োগের জন্য প্রাপ্তবয়স্কদের ‘ভোটার আইডি কার্ড’ দেওয়া হয়। এর ডাকনামও আছে—‘জাতীয় পরিচয়পত্র’। এ পরিচয়পত্রকে ভোটের গণ্ডিতে বেঁধে রাখার জন্য চক্রান্ত কম হয়নি। তবে কার্ডটি ঠিকই নিজের জায়গাগুলো বুঝতে পেরে জ্বলে উঠেছে আপন শক্তিতে।
কোথায় নেই এই কার্ডের ব্যবহার। গুরুত্বপূর্ণ গেটপাস পেতে, সিম কিনতে, বাসা ভাড়া নিতে এ কার্ডের ফটোকপি দরকার হয়। পাসপোর্টের জন্য আবেদন, চাকরির সিভিতে সংযুক্তি, নিজের ও সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অফিশিয়াল কাজেও এ কার্ডের দরকার পড়ে। বইয়ের কতটুকু পড়লেন, সে চিহ্ন রাখা, মানিব্যাগে কিছু একটা আছে—এই সান্ত্বনা পাওয়ার ক্ষেত্রেও এর অবদান রয়েছে। আয়নায় চেহারা দেখার দরকার পড়লে কার্ডটি বের করে একনজর দেখে নিতে পারেন। করোনা প্রতিরোধক টিকার রেজিস্ট্রেশনেও এ কার্ডের দরকার পড়ছে। সব যেমন তেমন, বিয়ে করতে গেলে কাজীও নাকি এই কার্ডটি চায় এখন।
এত প্রয়োজনে আমাদের পাশে দাঁড়ানো এই কার্ডটি আসলেই আমাদের প্রকৃত বন্ধু। এই পরম বন্ধুকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা!

ইন্দোনেশিয়ার বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল। তিনি একটি পোশাকের দোকান থেকে বিকিনি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
৩৫ মিনিট আগে
কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে