চলমান ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। গত বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ৩২৭ রান করেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সাত শ’র বেশি রান হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত বোলার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হন মোহম্মদ শামি। ৭ উইকেটই শুধু নয়, রান-বন্যার ওই ম্যাচটিতে ৯ ওভার ৫ বল করে মাত্র ৫৮ রান করে নিউজিল্যান্ডকে একাই থামিয়ে দিয়েছিলেন তিনি।
তবে খেলা শেষ হওয়ার পর আলোচনা শুরু হয়েছে ডন মাতেও নামে এক অ্যাক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীকে নিয়ে। কারণ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের একদিন আগেই গত মঙ্গলবার (১৪ নভেম্বর) তিনি টুইট করেছিলেন, ‘স্বপ্নে দেখেছি সেমি ফাইনালে ৭ উইকেট পেয়েছেন শামি।’
ডন মাতেওর সেই পোস্ট এখন ভাইরাল হয়ে গেছে। অ্যাক্স ঘেঁটে দেখা গেছে, আজ বৃহস্পতিবার পর্যন্ত পোস্টটিতে প্রায় ২০ লাখ মানুষ চোখ রেখেছেন। প্রায় ৫০ হাজার রিয়েকশন ছাড়াও পোস্টটি শেয়ার হয়েছে ১৭ হাজার বার।
পোস্টটির কমেন্ট বক্সেও হামলে পড়েছেন অ্যাক্স ব্যবহারকারীরা। তাঁদের বেশির ভাগই এমন নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বিস্ময় প্রকাশ করছেন। অনেকে ডন মাতেওর আসল পরিচয় জানতে চাইছেন। আবার কেউ কেউ নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন দেখার আবেদন জানাচ্ছেন ডনের কাছে। এমনকি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন—সেই বিষয়েও জানতে চেয়েছেন একজন।
এদিকে পোস্টটির ধারাবাহিকতায় পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট করেছেন ডন মাতেও। সেই পোস্টে তিনি লিখেছেন—‘স্বপ্নটি সত্যি হয়ে যাওয়ায় আমি নিজেই হতবাক হয়ে গেছি।’

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে