ভারতের জনপ্রিয় সংগীত তারকা প্রয়াত বাপ্পি লাহিড়ির ‘জিমি জিমি’ গান হয়ে উঠেছে কিনা আন্দোলনের প্রতীক। তাও আবার চীনের মতো দেশে। ১৯৮২ সালে আরেক তারকা মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার এই গান গেয়ে লকডাউনের প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
এনডিটিভির খবরে জানা যায়, বাপ্পি লাহিড়ির সুরে ‘জিমি জিমি’ গানটি একটু বদলে ‘জিয়ে মি জিয়ে মি’ গাচ্ছে চীনা নেটিজেনারা। মান্দারিন ভাষায় ‘জিয়ে মি’ অর্থ ‘আমাকে ভাত দাও’। করোনার বিধিনিষেধে ত্যক্ত–বিরক্ত হয়েই এই অভিনব পথ বেছে নিয়েছে তাঁরা। চীনা সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ট্রেন্ডিং’ এই গান।
মান্দারিন ভাষার গানটির অনুবাদ করলে বাংলায় দাঁড়ায়–‘আমায় ভাত দাও, ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে।’ চীনের ‘জিরো কোভিড’ নীতির প্রতিবাদে এই গান গাওয়া হচ্ছে। করোনার কারণে আরোপিত বিধিনিষেধ বন্ধ করার দাবি জানানো হচ্ছে এই গানের মাধ্যমে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের মতো যেসব নির্দেশাবলি জারি করেছে প্রশাসন, তাতে খুশি নন দেশটির জনগণ। বিধিনিষেধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই বাপ্পি লাহিড়ির গান দিয়ে এভাবেই প্রশাসনের ‘জিরো কোভিড’ নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকে।
যদিও হিন্দি গানের জনপ্রিয়তা চীনে নতুন কিছু নয়। এর আগেও দেশটিতে বলিউডের প্রভাবের প্রমাণ মিলেছে। ১৯৫০-৬০ দশকের হিন্দি ছবি নিয়েও মাতামাতি ছিল। হালের ‘থ্রি ইডিয়টস’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘দঙ্গল’, ‘আন্ধাধুন’-এর মতো ছবিও চীনের বক্স অফিসে দারুণ সাড়ে ফেলেছে।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে