বন্যপ্রাণীদের যদি স্কুলে যেতে হতো তবে এই প্রাণীরা বেশ বিপদেই পড়ত। কারণ চূড়ান্ত রকমের অলস এরা। দিনে ২০ ঘণ্টার মতো ঘুমিয়েই কাটায়। এমনকি যখন জাগা থাকে তখনো এরা খুব একটা নাড়াচাড়া করতে পছন্দ করে না। এতটাই অবিশ্বাস্যরকম অলস যে শুয়ে-বসে থাকতে থাকতে লোমে শেওলা জন্মে যায়।
এখন নিশ্চয় জানতে চাইবেন এই প্রাণীটির নাম কী? এরা কোথায় বাস করে? আজব এই প্রাণীটির নাম শ্লথ। মধ্য এবং দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় অরণ্যে বাস শ্লথদের। থাকে সেখানকার গাছে।
লম্বা হাত আর উসকো-খুসকো পশমের কারণে শ্লথদের বানরের একটি প্রজাতি ভেবে ফেলতে পারেন। তবে সত্যিকার অর্থে পিপীলিকাভূক বা আর্মিডিলোর কাছাকাছি গোত্রের প্রাণী এরা।
সাধারণত দুই থেকে আড়াই ফুট পর্যন্ত দৈর্ঘ্যের হয় এরা। প্রজাতিভেদে ওজন আট থেকে ১৭ পাউন্ড। শ্লথদের মূল প্রজাতি দুটি। গোলাকার মাথা, দুঃখী চেহারার চোখ, খুদে কান এবং মোটা ও শক্ত লেজ মিলিয়ে দেখতে অনেকটা একই রকম দুই প্রজাতির শ্লথেরাই।। এদের মূল পার্থক্য, সামনের পায়ে। সেখানে প্রজাতি ভেদে দুই কিংবা তিনটা আঙুল থাকে। বুঝতেই পারছ দুই আঙুলেরা টু-টোড শ্লথ আর তিন আঙুলেরা থ্রি টোড শ্লথ।
দুই আঙুলেরা গায়ে-গতরে একটু বড় থ্রি টোড বা তিন আঙুলে শ্লথদের চেয়ে। তেমনি তিন আঙুলে জ্ঞাতিদের চেয়ে গাছে বেশি সময় উল্টোভাবে ঝুলে কাটায় এরা। থ্রি টোড শ্লথরা প্রায়ই গাছের একাধিক ডালের সংযোগস্থলে সোজাভাবে বসে থাকে। তিন-আঙুলের স্লথদের মুখে কিছুটা রঙের খেলা দেখতে পাবেন, যা দেখে মনে হয় তারা সব সময় হাসছে। তাদের ঘাড়ে দুটি অতিরিক্ত কশেরুকাও রয়েছে। এতে প্রায় গোটা মাথাটাই ঘুরাতে পারে।
মজার ঘটনা, এই আলসে প্রাণীরা কিন্তু সাঁতারে বেশ পটু। প্রিয় খাবার গাছের ফল ও পাতা। এরা চলাফেরায় যেমন ধীরগতির তেমনি খাবার হজম হতেও বিস্তর সময় লাগে।
কোনো কোনো বিজ্ঞানী মনে করেন, শ্লথেরা তাদের এমন আলসে, ধীরগতির জীবন-যাপন পদ্ধতি গড়ে তুলেছে বাজ কিংবা বিভিন্ন ধরনের বিড়াল গোত্রের প্রাণীদের চোখে যেন সহজে ধরা না পড়ে সে জন্য। এ ধরনের প্রাণীরা শিকারের সময় নিজেদের ধারালো দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে।
শ্লথদের চামড়ার ওপর গজানো শৈবালও এই প্রাণীটিকে শিকারিদের চোখ এড়িয়ে থাকতে সাহায্য করে। কারণ শৈবাল এদের গাছের সবুজের সঙ্গে সহজে মিশিয়ে দেয়।
গাছ থেকে খুব কমই নামে শ্লথ। সেখানে কখনো কখনো ধারালো নখের সাহায্যে ডাল আঁকড়ে ধরে চলাফেরা করে। সপ্তাহে একবার নিচে নেমে আসে প্রাকৃতিক কর্মটা সারতে।
আমাজনের জঙ্গলে এদের বড় শত্রু জাগুয়ার। কখনো কখনো নিচে নামলে কিংবা এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার সময় জাগুয়ারদের শিকারে পরিণত হয়। জাগুয়ারেরা অবশ্য গাছে ওঠেও শিকার করতে পারে।
যদি আক্রান্ত হয় তখন চলার গতিটা কিছুটা বাড়ায় শ্লথরা। হিস হিস শব্দে চিৎকার দিয়ে প্রচণ্ডভাবে কামড় ও নখ দিয়ে আঁচড় কেটে বাঁচার চেষ্টা করে। তবে বুঝতেই পারছেন জাগুয়ার, বাজ কিংবা ইগলের কবলে পড়লে এসব অস্ত্র খুব কমই বাঁচাতে পারে শ্লথদের।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক কিডস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে