
সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিশোরী মালেকা। নিজের এলাকায় তরুণদের নিয়ে কাজ করছে সে। পাশাপাশি একটি বিদ্যালয়েও পড়াচ্ছে। সতেরো বছর বয়সী এই কিশোরী আজ বুধবার একদিনের জন্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে।
এ দিন সকালে জিপির প্রধান কার্যালয়ে মালেকাকে দায়িত্ব বুঝিয়ে দেন প্রতিষ্ঠানটির সিইও ইয়াসির আজমান।
কিশোরী মালেকা আজকের পত্রিকাকে বলেন, ‘একটা প্রতিষ্ঠানের প্রধান কী কী কাজ করেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কখনো আশা করিনি এত বড় কোনো পদে আমি আসতে পারব। তবে এখানে এসে নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। মনে হচ্ছে, ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো পদে যাওয়ার সক্ষমতা আমি রাখি।’
নিজের এলাকায় ৫০ জন তরুণের একটি দলের নেতৃত্ব দিচ্ছে মালেকা। তাদের নিয়ে এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কাজের পাশাপাশি তরুণদের দিক নির্দেশনাও দিয়ে থাকে সে।
মালেকা বলেন, ‘একজন নেত্রী হিসেবে আমি সবাইকেই বলি, আজ অবস্থান যেখানেই থাকুক, কালকের অবস্থানটা আরও উন্নত হতে পারে।’
বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজার হিসেবে কাজ করছে মালেকা। সংস্থাটির ‘গার্লস টেক ওভার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে জিপির সিইও পদে একদিনের প্রতীকী দায়িত্ব পায় সে। এই ক্যাম্পেইনের লক্ষ্য বাংলাদেশে মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধি করা।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা যে শুধু একদিনের বিষয় তা নয়। টেকসই সমাজ গড়ার জন্য ইকুইটি এবং ইকুয়ালিটি প্রয়োজন, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি জানান, তিন বছর আগে জিপিতে ১১ শতাংশ নারী কর্মী ছিলেন। বর্তমানে তা বেড়ে ২০ শতাংশ হয়েছে।
জিপির ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন জানিয়ে ইয়াসির আজমান বলেন, ‘যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। এটা একটা যাত্রা। আমাদের সচেতন হবে। এ কারণেই এই আয়োজন।’

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে