নারীর ওপর আরোপিত বিধিনিষেধ ও গোঁড়ামির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠগুলোর অন্যতম রোকেয়া রহমান। শুধু নারীমুক্তি আন্দোলন নয়, তিনি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক। ফরিদপুর জেলার ভূমিহীন নারীদের স্বনির্ভর করার জন্য চালু করেছিলেন ‘সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ’। আশির দশকে কয়েক শ গ্রাম এবং কয়েক হাজার নারী এই সংগঠনের অন্তর্ভুক্ত হন।
১৯২৫ সালের ৪ অক্টোবর জন্মেছিলেন রোকেয়া রহমান। শিয়ালদহের লরেটো কনভেন্ট স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। লেডি ব্র্যাবোর্ন কলেজে ভূগোল বিষয়ে পড়াশোনা করে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে এমএ করেন তিনি। দেশভাগের পর কলকাতা থেকে বাংলাদেশে এসে প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়
থেকে দ্বিতীয়বার ইতিহাসে এমএ ডিগ্রি নিয়ে ফিরে এসে যোগ দেন ইডেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে।
প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতি প্রবল আকর্ষণ থেকে ময়নামতী প্রত্নস্থলের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন রোকেয়া রহমান। ১৯৬৮ সালে তিনি নিযুক্ত হন চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে। উচ্চশিক্ষার জন্য ১৯৭৬ সালে আবারও ইংল্যান্ডে গিয়ে দেশে ফিরে আর শিক্ষকতা পেশায় যোগ দেননি। ২০০০ সালের ২৮ জুলাই মারা যান রোকেয়া রহমান কবীর।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে