ফ্রান্সের একটি বিদ্যুৎ কোম্পানির একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন ডমিনিক পেলিকট। তিনি ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গিসেল নামের এক নারীর সঙ্গে। ৫০ বছরের সংসারজীবনে তাঁরা তিনটি সন্তানের জনক-জননী হন। সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে যদিও ছবির মতো নিখুঁত একটি পারিবারিক জীবন ছিল তাঁদের। কিন্তু কেউ জানত না এর পেছনে লুকিয়ে ছিল ভয়ংকর কিছু সত্য। সেই সত্য সহিংসতা ও ধর্ষণের অভিযোগের সঙ্গে জড়িত। বছরের পর বছর নিজের স্বামীর কুরুচি ও নির্যাতনের শিকার হয়ে বেঁচে ছিলেন গিসেল।
দিন শেষে তাঁর জীবনে নির্যাতনের সমাপ্তি ঘটার সূত্রপাত হয়। সে জন্য তাঁকে লড়তে হয়েছে দেশের আইনি ব্যবস্থার সঙ্গেও।
২০১০ সালে ডমিনিক পেলিকটের বিরুদ্ধে প্রথম পুলিশের কাছে অভিযোগ করা হয়। প্যারিসের একটি স্থানীয় বাজারে এক নারীর আপত্তিকর ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। সেই মামলার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে রোমহর্ষ সব তথ্য। জানা যায়, ডমিনিক নিজে তাঁর স্ত্রীকে মাদক খাইয়ে দেওয়ার পর একাধিকবার ভিন্ন পুরুষের হাতে তুলে দিয়েছিলেন। দক্ষিণ ফ্রান্সের মাজানে নামের একটি ছোট শহরে থাকাকালীন স্ত্রীকে মাদক খাইয়ে একাধিক অপরিচিত পুরুষের হাতে তুলে দিয়েছিলেন ডমিনিক। শুধু তা-ই নয়, মাদকের নেশায় আসক্ত গিসেলের কর্মকাণ্ড ভিডিও করে রাখতেন তিনি। অভিযোগ ওঠার পর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় গিসেলের। তবে লড়াই সেখানেই শেষ হয়নি; বরং শুরু হয় এক কঠিন পরীক্ষা।
জানুয়ারিতে প্রকাশিত ফরাসি সংসদীয় এক গবেষণায় উল্লেখ করা হয়, সে দেশে ধর্ষণের শিকারদের মধ্যে মাত্র ২০ শতাংশ নারী অভিযোগ করে। আরেক গবেষণায় দেখা গেছে, সেই সব মামলার মধ্যে প্রায় ৯৪ শতাংশ বিনা বিচারে খারিজ হয়ে যায়। এমন অবস্থায় সাহসিকতার সঙ্গে আদালতে লড়ে গেছেন গিসেল। গত অক্টোবরে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘এটা সাহসিকতা নয়. সমাজ পরিবর্তনের জন্য দরকার হলে ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্প।’
গিসেল চোখে চোখ রেখে শুধু অন্যায়কারীর বিরুদ্ধেই লড়ে যাননি; প্রচ্ছন্নভাবে লড়ে গেছেন দেশটির আইনি ব্যবস্থার বিরুদ্ধেও। তিনি লড়ে গেছেন সেই সব মানুষের জন্য, যাঁরা বছরের পর বছর নির্যাতন সহ্য করে গেছেন অজানা কোনো আশঙ্কায়। তিনি সাহস জুগিয়েছেন সেই নারীদের, যাঁরা রুখে দাঁড়াতে সাহস পেতেন না। যৌন সহিংসতার বিরুদ্ধে গিসেলের সাহসী লড়াই একটি বন্ধ দরজা খুলে দিয়েছে, যার মধ্য দিয়ে অন্যান্য ভুক্তভোগী স্বাধীনভাবে হাঁটতে পারেন। গত বছরের ডিসেম্বরে ডমিনিক পেলিকটকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তিনি ছাড়াও এই মামলায় মোট ৫১ জনের বিচার হয়। তাঁদের প্রত্যেককেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন পুরুষকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ২ জনকে ধর্ষণচেষ্টা এবং ২ জনকে যৌন নিপীড়নের জন্য দোষী সাব্যস্ত করেছেন আদালত।
পুলিশ ডমিনিকের কাছে থাকা ছবি ও ভিডিওর মধ্যে তাঁর মেয়ের ছবিও দেখতে পান। প্রমাণ পেয়ে এ বছরের জানুয়ারিতে মেয়ে ক্যারোলিন ড্যারিয়ানও বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলা প্রথম বিচারটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। কারণ, এই বিচার জনসাধারণ এবং গণমাধ্যমের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
সূত্র: টাইম, বিবিসি

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে