১৯০৭ সালে বিক্রমপুরে এক বৈদ্য পরিবারে জন্মান বিপ্লবী ও সাহিত্যিক কমলা দাশগুপ্ত। এরপর পরিবারের সঙ্গে কলকাতায় বসবাস শুরু করেন।
১৯২৪ সালে ঢাকার ব্রাহ্ম বালিকা শিক্ষালয় থেকে প্রবেশিকা পাস করে কলকাতায় ফিরে বেথুন কলেজে ভর্তি হন কমলা। ১৯২৮ সালে সেখান থেকে বিএ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাসে এমএ পাস করেন। সেখানে পড়া অবস্থাতেই যুগান্তর দলের সঙ্গে পরিচয় হয় তাঁর। সে সময় তিনি দীনেশ মজুমদারের কাছে লাঠিখেলা শিখতে শুরু করেন। ১৯২৯ সালে গান্ধীর অহিংসবাদ ছেড়ে সশস্ত্র সংগ্রামের জন্য রসিক লাল দাসের প্রেরণায় যুগান্তর দলে যোগ দেন কমলা। ১৯২২ সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টাকারী বীণা দাসকে রিভলবার সরবরাহ করেন তিনি।
১৯৩২ থেকে ৩৮ সাল পর্যন্ত কমলা দাশগুপ্ত প্রেসিডেন্সি ও হিজলী বন্দিনিবাসে আটক থাকেন এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হন। ১৯৩০ সালে তিনি বাড়ি ছেড়ে দরিদ্র নারীদের জন্য তৈরি একটি হোস্টেলের ম্যানেজার হিসেবে চাকরি নেন। দাঙ্গাবিধ্বস্ত নোয়াখালীতে ত্রাণ বিতরণের কাজ করেছেন এই বিপ্লবী। কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও ‘মন্দিরা’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন কমলা। দেশভাগের পরে লিখেছিলেন আত্মজীবনী এবং একটি গবেষণামূলক বই।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১৭ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে