তাঁর ডাকনাম ছিল তিতলী—অর্থ প্রজাপতি। নামের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছিল মধ্যবিত্ত ঘরের মেয়ে সৈয়দা কানিজ ফাতেমা রোকসানার ওপর। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম নারী বৈমানিক ছিলেন তিনি।
সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা জন্মান ১৯৫৬ সালের ২৬ ফেব্রুয়ারি। সে সময় এ দেশের সমাজ ছিল রক্ষণশীল। কিন্তু সেই রক্ষণশীল সমাজে থেকেই তিনি স্বপ্ন দেখেছিলেন আকাশে ওড়ার। শুধু যে স্বপ্ন দেখেছেন তা-ই নয়, নিজের স্বপ্নকে সত্যি করে ইতিহাসের পাতায় নামও লিখিয়েছেন তিনি। হয়েছেন দেশের প্রথম নারী পাইলট।
অত্যন্ত মেধাবী এবং নানা গুণে পারদর্শী রোকসানা আর পাঁচজন সাধারণ মানুষের মতো স্বপ্ন দেখতেন না। তাঁর স্বপ্ন ছিল আকাশে ওড়ার। এ কারণে তিনি ফিরিয়ে দিয়েছিলেন মেডিকেল স্কলারশিপ এবং ভর্তি হয়েছিলেন বিএসসিতে, ইডেন কলেজে। ১৯৭৬ সালে রোকসানা বাংলাদেশ ফ্লাইং ক্লাবে যোগ দেন। এর ঠিক দুই বছরের মাথায় ১৯৭৮ সালে পেয়ে যান বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স। শুধু তা-ই নয়, সঙ্গে পেয়ে যান সহ-প্রশিক্ষকের লাইসেন্সও।
১৯৭৮ সালে বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েও শুরুতে পাইলট হিসেবে নিয়োগ পাননি রোকসানা। সে জন্য করেছেন লড়াই। নিজের সঙ্গে হওয়া এই অন্যায়ের প্রতিবাদে পত্রিকায় তিনি কঠিন ভাষায় চিঠি লেখেন। সেখানে সুস্পষ্টভাবে তুলে ধরেন, ‘মহিলা হিসাবে আমি একবিন্দু সুবিধা চাই না বা কোটার সমর্থকও আমি নই, যদি আমি পুরুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করিতে পারি, তবে শুধু মেয়ে হইয়া জন্ম নেওয়ার জন্য আমাকে যেন আমার ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করা না হয়।’
এরপরই বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা, যা পৌঁছে যায় জাতীয় সংসদ পর্যন্ত। অবশেষে সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপন থেকে নারী-পুরুষ বৈষম্যের শর্ত সরিয়ে নিতে বাধ্য হয়। এরপর ১৯৭৯ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী পাইলট হিসেবে নিয়োগপত্র পান রোকসানা।
তবে আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন খুব বেশি দিন স্থায়ী হয়নি তাঁর। নিয়োগের পাঁচ বছরের মাথায় ১৯৮৪ সালের ৫ আগস্ট বিমান দুর্ঘটনায় মারা যান রোকসানা। বাংলাদেশের ইতিহাসে যে কয়টি ভয়ংকর বিমান দুর্ঘটনা রয়েছে, সেগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। তবে নিজের ক্ষুদ্র জীবনে তিনি রচনা করে গেছেন নতুন ইতিহাস। উড়তে শিখিয়ে গেছেন পরের প্রজন্মের নারীদের।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
৩ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে