বাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী। অর্থাৎ, বর্তমানে পোশাক খাতের অর্ধেকের বেশি কর্মী নারী। এ বছরের জুন মাসে প্রকাশিত হয়েছিল এ তথ্য।
পোশাক খাতের ওপর আসা যেকোনো আঘাতে সরাসরি বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারী শ্রমিকেরা। গত জুলাই থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। অন্যদিকে বিশ্বের বড় দেশগুলো মেতেছে যুদ্ধ যুদ্ধ খেলায়। তার প্রভাব পড়েছে আমাদের পোশাকশিল্পে।
বিকেএমইএর তথ্য অনুযায়ী, দেশে নিট সেক্টরে বর্তমানে কর্মরত আছেন ১৭ লাখ ২৫৫ শ্রমিক। তাঁদের ৬২ শতাংশ অর্থাৎ ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন নারী শ্রমিক।
দেশে তৈরি পোশাক খাতের ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ শ্রমিকের মধ্যে ৫৫ দশমিক ৫৭ শতাংশ নারী। সেই সংখ্যা ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন। তবে নারী শ্রমিকদের এই হিসাবে ইপিজেডে কর্মরত নারীদের বাদ রাখা হয়েছে।
কখনো বেতন নিয়ে আন্দোলন, কখনোবা অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসের মতো ঘটনা ঘটে। কিন্তু এই বিশাল শ্রেণির মানুষ সব সময় সেসব বিপদের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করেন। এ ছাড়া বছরের পর বছর নারী শ্রমিকেরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছেন। তাঁদের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই। জীবনযাত্রার মান কমতে কমতে ঠেকেছে তলানিতে। সন্তানদের শিক্ষা থেকে শুরু করে পরিবারের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এমন অবস্থায় নারী শ্রমিকেরা এখনো মজুরি বৈষম্যের শিকার।
গত এক দশকে অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির একটি বড় অংশ দখল করে আছে বাংলাদেশ। ৬ হাজার ১৩২ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।
এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সার) তাদের সাম্প্রতিক একটি প্রতিবেদনে।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশের রাজনৈতিক অবস্থা স্থবির হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। এরপর আগস্টের পর থেকে তৈরি পোশাক খাতে চলছে অরাজকতা। এসব নানামুখী অবস্থার কারণে ভারতীয় তৈরি পোশাক খাত অনেক ফুলে-ফেঁপে উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ প্রকাশিত (১৪ নভেম্বর) বাণিজ্য পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে দেশটির তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ। আর টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ।
এসব তথ্য জানাচ্ছে, বিভিন্ন দেশে যুদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক খাতের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বদলে যাচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের অর্থনীতি। এ সংকটের যে ভার, তার অনেক বড় অংশ টানতে হবে দেশের পোশাকশ্রমিকদের; যাঁদের মধ্যে অর্ধেকের বেশি নারী।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১৭ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে