
টিকটকে নিজের সিঙ্গেল থাকার সিদ্ধান্ত শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী প্যাট এম। অনলাইনে প্রায় সময় ত্রিশের মধ্যে সম্পর্ক গড়ার বিষয়টি অনেক গুরুত্বসহকারে দেখানো হয়। কিন্তু এই বয়সে এসে করপোরেট চাকরিজীবী প্যাটের মনে হয়েছে, আপাতত তাঁর নিজের ওপর মনোযোগ দেওয়া প্রয়োজন।
সম্প্রতি টিকটকে শেয়ার করা ওই ভিডিও পোস্টে তিনি ব্যাখ্যা করেন, কেন তিনি প্রেম বা দাম্পত্যকে জীবনের কেন্দ্রে আনছেন না। ভিডিওটি ৭ লাখ ২১ হাজারের বেশি দেখা হয়েছে এবং ১ লাখ ৩ হাজারের বেশি লাইক পেয়েছে।
ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে ক্যামেরার দিকে তাকিয়ে প্যাট অকপটে বলছেন, ‘আমি ৩১ বছর বয়সে সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার কিছু চাওয়া আছে, তবে সেগুলো খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা নয়। আমি এমন কিছু চাইছি না, যা আমি নিজেকে দিতে পারি না।’
বয়সের দিক থেকে প্যাট মিলেনিয়াল জেনারেশনের। তাই তাঁর সিদ্ধান্তটি বিশেষ করে তাঁর প্রজন্মের নারীদের মধ্যে গভীর সাড়া ফেলেছে।
অবস্থা এমন যে, বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল নিউজউইক। মার্কিন এই সংবাদমাধ্যমকে প্যাট জানিয়েছেন, গত কয়েক বছরে তিনি ঘর, ক্যারিয়ার, সম্পর্ক এবং জীবনের লক্ষ্য—সবকিছু হারিয়েছেন। তবে এই কঠিন সময়ই তাঁকে নিজের পরিচয় সম্পর্কে আরও দৃঢ় করে তুলেছে।
বর্তমানে নতুন একটি চাকরিতে যুক্ত প্যাট বলেন, ‘৩১ বছরে এসে আমি জানি, আমি কে এবং কে নই। আমি জানি, অসাধারণ পুরুষেরা আছে, কারণ আমিও অসাধারণ। আমি একজন এমন নারী, যার অনেক কিছু দেওয়ার আছে।’
তিনি স্পষ্ট করে বলেন, তাঁর চাহিদা কোনোভাবেই অবাস্তব নয়। তিনি বলেন, ‘আমি পরিপূর্ণতা চাই না; কারণ, আমরা সবাই ত্রুটিপূর্ণ। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি নিজেই এর প্রমাণ যে—আমি যা চাইছি, তা সম্ভব এবং বাস্তবে পাওয়া যায়।’
ভিডিওটিতে বেশির ভাগ ইতিবাচক প্রতিক্রিয়া এলেও কিছু নেতিবাচক মন্তব্য, বিশেষ করে পুরুষদের কাছ থেকে পেয়েছেন প্যাট। তবে তিনি এসব সমালোচনা পাত্তা দেননি; বরং নারী মন্তব্যকারীদের সমর্থন পেয়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘আমি চল্লিশের কোঠায় থাকা সফল নারীদের চিনি, যাঁরা এখনো একই কথা বলেন।’
আরেকজন বলেছেন, ‘আমি ৩৮ বছর বয়স পর্যন্ত সিঙ্গেল ছিলাম। ৩৮-এ আমার সোলমেটের সঙ্গে দেখা হয়, ৩৯-এ বিয়ে করি, আর ৪১-এ সন্তানের জন্ম দিই! কখনো কম প্রত্যাশা কোরো না!’
প্যাট বলেন, ‘নারীরা এখন অসাধারণভাবে বিকশিত হচ্ছে এবং আমি এই পরিবর্তনের অংশ হতে পেরে গর্বিত।’
নারীদের শিক্ষা ও ব্যক্তিগত স্বাধীনতায় ঐতিহাসিক অগ্রগতির প্রসঙ্গ টেনে প্যাট যোগ করেন, ‘আধুনিক নারীরা সম্পর্ক নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে এবং অসুখী সম্পর্ক ছাড়ার অধিকার রাখে।’
১৮ হাজার ফলোয়ার পাওয়া প্যাট গত বছর থেকে তিনি নিয়মিত নিজের জীবন ও ডেটিং অভিজ্ঞতা নিয়ে ভিডিও শেয়ার করতে শুরু করেন। চাকরি হারানো, প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ এবং দীর্ঘ সময় পর বাড়িতে ফিরে আসার মতো বড় পরিবর্তনের সময় তিনি ছোট ছোট ভিডিও তৈরি করে একঘেয়েমি কাটানোর চেষ্টা করতেন।
২০২৪ সালের মে মাসে একটি চার্চে যাওয়ার আগে তাঁর পোস্ট করা একটি ভিডিও প্রথম ভাইরাল হয় এবং সেখান থেকেই তিনি নিজের জীবনঘনিষ্ঠ চিন্তাভাবনা শেয়ার করা শুরু করেন।
তাঁর সাম্প্রতিক ভিডিওটি তাঁকে আরও বেশি মানুষের সঙ্গে সংযোগ গড়ার সুযোগ দিয়েছে, যারা একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন।
প্যাট বলেন, ‘শেষ পর্যন্ত আমি চাই, মেয়েরা ও নারীরা যেন জানে, তারা দৃশ্যমান। তাদের জীবন তাদের নিজেদের। যদি একটা ফোন স্ক্রিনের মাধ্যমে আমাদের মধ্যে কিছু ইতিবাচক সংযোগ হয়, তাহলে এর চেয়ে ভালো আর কী হতে পারে?’

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে