আবাসনব্যবসা ছেড়ে জীবনকে নতুনভাবে দেখতে ৫৪ বছর বয়সে আইন বিষয়ে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হন এলিজাবেথ বারবুর। উদ্দেশ্য ছিল পারিবারিক সহিংসতায় পড়া নারীদের পাশে দাঁড়ানো। আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে ৬০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লিগ্যাল এইড সোসাইটিতে যোগ দেন। সেখানে পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা পরিচালনা শুরু করেন। বর্তমানে ৬৮ বছর বয়সী এলিজাবেথ বারবুর ৫০টি পারিবারিক সহিংসতার মামলা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘এই নারীরা অনেক কিছু সহ্য করে যখন আমার কাছে আসেন, তাঁরাও জীবনকে নতুন করে দেখতে চান। ঠিক আমার মতো।’
আইন পেশায় আসা একটু অস্বাভাবিক ছিল এলিজাবেথের জন্য। তিনি বলেন, ‘আইন স্কুলে শুরুর সময়টা বেশ কঠিন ছিল। আমি ছিলাম সবার মায়ের বয়সী। আমার কোনো বন্ধু ছিল না। কিন্তু সেটাও একসময় ঠিক হয়ে যায় এবং তিন বছর পড়াশোনার মধ্যে ডুবে থাকার পর আমার মানসিক ক্ষমতা অনেক বাড়ে।’
এলিজাবেথ বারবুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বিশেষ করে পারিবারিক সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। ৬০ বছর বয়সে আইন পেশায় আসা তাঁর জন্য যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি তিনি তাঁর লক্ষ্য অর্জনেও ছিলেন অনড়।
সূত্র: দ্য গার্ডিয়ান

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১৯ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে