উত্তরণ

সন্তান জন্ম দেওয়ার পর মায়ের যে মানসিক সমস্যাগুলো হয়, উপসর্গ বা লক্ষণভেদে তাকে বলে পোস্ট পার্টাম ডিপ্রেশন এবং পোস্ট পার্টাম সাইকোসিস।
ম্যাটারনিটি ব্লু নামে আরেকটি বিষয় আছে। এটি সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যে দেখা দেয়। এ ক্ষেত্রে মা খুব কান্নাকাটি করেন, মন খারাপ করেন, নিজেদের যত্ন নেন না। নতুন মায়ের এই অবস্থা পরিবারের সবার অংশগ্রহণ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ঠিক হয়ে যায়। কোনো ওষুধের প্রয়োজন পড়ে না।
সহজ ভাষায় এ সমস্যার নাম প্রসব-পরবর্তী বিষণ্নতা। এটি গুরুতর মানসিক রোগ। এই রোগে আক্রান্ত মায়ের মন খুব খারাপ থাকে। মেজাজ খিটখিটে হয়ে যায়। তিনি মনে করেন, তিনি কিছুই করতে পারবেন না। শিশুর যত্ন নিতে পারবেন না। নিজেকে অনেক তুচ্ছ মনে করেন। কখনো কখনো এমনও হয়, তিনি বিশ্বাস করতে শুরু করেন, তিনি দোষী ও পাপী। সন্তান জন্মদানের যোগ্য তিনি নন। এর ধারাবাহিকতায় তিনি নিজে আত্মহত্যা করেন এবং তার আগে অনেকে নিজের সন্তানকেও হত্যা করেন। বিভিন্ন কারণে রোগটি হতে পারে।
কারণ
যা করতে হবে
জেনে রাখুন
এ রোগের চিকিৎসার খরচ বেশি নয়। তবে সময় সাপেক্ষ। হাসপাতালে রেখে চিকিৎসা করালে ফল ভালো হয়। এ রোগের চিকিৎসা করার ক্ষেত্রে একটুও দেরি করা উচিত নয়। যত দ্রুত চিকিৎসা শুরু হবে, তত দ্রুত রোগী সুস্থ হয়ে উঠবে। একবার এই রোগ হলে পরবর্তী সন্তান জন্মদানের পরও এটি দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা হলে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, চিকিৎসাধীন থাকতে হবে, হাসপাতালে ভর্তি হতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটসহ দেশের সব মেডিকেল কলেজ ও সম্মিলিত সামরিক হাসপাতালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে পোস্ট পার্টাম ডিপ্রেশনের চিকিৎসার ব্যবস্থা আছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগে পোস্ট পার্টাম সাইকোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা আছে।
পরামর্শ দিয়েছেন: ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
৩ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে