আমি কাবিনে ৫ লাখ টাকা মোহরানা উল্লেখ করে বিয়ে করি। তবে আমি জানতাম, তাঁর আগের স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন। এমনকি তিনি আমাকে একটা ডিভোর্স পেপারও দেখিয়েছিলেন। বিয়েটা কাজি অফিসে হয়। আমার পরিবারের কেউ বিষয়টি জানেন না। পরে আমি পরিবারকে জানাতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের এক মাসের মাথায় জানতে পারি, তাঁর আরও তিন স্ত্রী আছেন। এখন আমি তাঁকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে ক্ষেত্রে কি কাবিনের টাকা আমি পাব? আর আমার পরিবার এখনো বিষয়টি সম্পর্কে কিছু জানে না। আসলে কীভাবে আমি তাঁকে ডিভোর্স দিলে কাবিনের টাকাটা পেতে পারি।
নাম প্রকাশে অনিচ্ছুক, মেহেরপুর।
উত্তর: আপনার প্রশ্নটি বেশ সংবেদনশীল এবং এর মধ্যে ইসলামিক পারস্পেক্টিভ, আইনগত দিক এবং সামাজিক বাস্তবতা—সবকিছুই জড়িত আছে।
আপনি অবশ্যই কাবিনের টাকা পাওয়ার অধিকার রাখেন, যদি আপনার বিয়ে শরিয়ত ও আইন অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে। আপনি বলছেন,
» কাজি অফিসে বিয়ে হয়েছে। এই বিয়েকে আইনগতভাবে বৈধ বলে ধরে নেওয়া যায়।
» কাবিনে ৫ লাখ টাকা নির্ধারিত ছিল।
» বিয়ের সময় আপনি জানতেন, আপনার
ইসলামি আইন অনুযায়ী, কাবিন হলো স্ত্রীর অধিকার। যদি স্বামী প্রতারণা করে থাকেন (যেমন আগের বিয়ের কথা গোপন রেখে বিয়ে করা ইত্যাদি), তাহলেও কাবিনের টাকা স্ত্রী দাবি করতে পারেন।
হবু স্বামী তালাকপ্রাপ্ত। কিন্তু পরে আপনি জানতে পারেন যে তাঁর আরও তিন স্ত্রী রয়েছেন।
ইসলামি আইন অনুযায়ী, কাবিন হলো স্ত্রীর অধিকার। যদি স্বামী প্রতারণা করে থাকেন (যেমন আগের বিয়ের কথা গোপন রেখে বিয়ে করা ইত্যাদি), তাহলেও কাবিনের টাকা স্ত্রী দাবি করতে পারেন।
দ্বিতীয়ত, যেহেতু স্বামী বিয়ের সময় সত্য গোপন করেছেন (তাঁর আগের বিয়েগুলোর বিষয়ে), এটাকে প্রতারণা হিসেবে ধরা যেতে পারে। এ ধরনের প্রতারণায় আপনি চাইলে,
» আইনগতভাবে মামলা করতে পারেন এবং এতে আপনি কাবিনসহ অন্যান্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন।
» ইসলামের দৃষ্টিকোণ থেকেও প্রতারণার কারণে আপনি বিচ্ছেদ চাইলে ন্যায্য পাওনা দাবি করতে পারেন।
কাজেই এই অবস্থায় আপনার পরবর্তী করণীয় হবে, প্রথমে একজন বিশ্বস্ত আইনজীবীর সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করা। বিয়ের নিকাহনামা, কাবিননামা এবং অন্যান্য প্রমাণপত্র সংরক্ষণ করা। আপনার স্বামীর আগের স্ত্রীরা যদি সাক্ষ্য দিতে পারেন, তাহলে সেটিও ভবিষ্যতে কাজে লাগতে পারে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে