রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ প্রচণ্ড গরমে অস্থির। জুলাইয়ের শেষ দিকে তাঁরা বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সেই মুহূর্তে কক্সবাজার ও চট্টগ্রামের কয়েকটি উপজেলার লাখো মানুষ টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে রাতারাতি পানিবন্দী হয়ে পড়েন। বছরের ২৫ থেকে ৩১ জুলাইয়ে আকস্মিক ঘটা এই পরিস্থিতে সীমাহীন ভোগান্তি পোহান স্থানীয় বাসিন্দারা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সে সময় কক্সবাজারের ৯ উপজেলা ও ৪ পৌরসভার ৫১৫ গ্রাম প্লাবিত হয়েছিল। সেই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালীসহ আরও কয়েকটি উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েন।
প্লাবিত গ্রামগুলোর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আমনের বীজতলা, সবজি খেত, চিংড়ি ঘের ও মৎস্য চাষ প্রকল্প।
এ পরিস্থিতে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এঁদের মধ্যে টেকনাফ, উখিয়া ও মহেশখালীতে পাহাড় ধসে ১৩ জন এবং ঈদগাঁও, উখিয়া ও চকরিয়ায় পানিতে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু হয়।
তখন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল জানান, বন্যা কবলিত এলাকায় সার্বক্ষণিক রান্না করা খাবার ও ত্রাণ সরবরাহ করে মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করা হয়েছিল। বন্যায় রাস্তাঘাট ও বেড়িবাঁধ ভেঙে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছিল। দুর্গত এলাকায় মানুষ যাতে অনাহারে না থাকে এ জন্য পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সহায়তায় দেওয়া হয়।
বিপদের সেই সময়ের কথা স্মরণ করে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বাঁশখালীর সাংসদ ও শেখেরখীল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায়দের সাহায্য করা হয়।’
সে সময় বেশির ভাগ বাড়িতে পানি ওঠায় যাঁদের ত্রাণ প্রয়োজন নেই, তাঁদেরও রান্না করা ও শুকনো খাবার ও বিশুদ্ধ পানির দরকার পড়েছিল। কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় ৩৮টি আশ্রয়কেন্দ্রে আনুমানিক ১০ হাজার পরিবার আশ্রয় নিয়েছিল।’
সালতামামির অন্যান্য আয়োজন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫