
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার ১০ সপ্তাহ বা আড়াই মাস পর এর কার্যকারিতা কমে যায়। ছয় সপ্তাহ পর থেকেই এই দুটি টিকা করোনার বিরুদ্ধে কম কাজ করতে শুরু করে। ১০ মাস পরে আগের চেয়ে ৫০ শতাংশ কম কাজ করে। ল্যানসেটের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
১৮ এবং এর চেয়ে বেশি বয়সী ৬০০ জনের ওপর গবেষণা করে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা বলছেন, এভাবে অ্যান্টিবডির কার্যকারিতা কমতে থাকলে করোনার নতুন ধরন নিয়ে শঙ্কা তৈরি হবে। তবে অ্যাস্ট্রাজেনেকার চেয়ে ফাইজার বেশি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে বলে জানান তাঁরা। যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের চেয়ে যারা টিকা নিয়েছেন তাঁদের দেহের অ্যান্টিবডি করোনার বিরুদ্ধে অধিক কার্যকর।
গবেষক দলের ইউসিএল ইনস্টিটিউটের সদস্য মধুমিতা শ্রুত্রি এনডিটিভিকে জানান, ‘প্রাথমিক পর্যায়ে এই দুই টিকা দারুণ কাজ করে। কিন্তু দুই-তিন মাস পর এটি দুর্বল হতে থাকে।’ বুস্টার ডোজ নিয়ে ভাবার সময় এসেছে বলেও জানান তাঁরা। বিশেষ করে যাদের বয়স ৭০ কিংবা এর বেশি, তাঁদের ক্ষেত্রে বুস্টার ডোজ কাজ করতে পারে বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করেন এ গবেষক দল।
অন্যদিকে, সিনোভ্যাক্সের করোনার টিকার অ্যান্টিবডির কার্যকারিতা ছয় মাস পর কমতে থাকে। চীনের একটি গবেষক দলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের ওপর এক গবেষণা থেকে এই তথ্য জানা যায়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে সময় হিসাব করা হয়। গত রোববার এ সংক্রান্ত গবেষণাটি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে