ওমানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈমুল ইসলাম তুহিনের দুই ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার দিবাগত রাতে ব্যক্তিগত প্রাইভেটকার দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়।
নিহতেরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহিনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)।
জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল হাসান বাবু বলেন, ওমানে গতরাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহিনের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তাঁর দুই ছেলে মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তবে, সকাল ১০টার দিকে নিহতের বাবাকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো যাবে বলেও জানান তিনি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৮ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে