Ajker Patrika

খুশকির চটজলদি সমাধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
খুশকির চটজলদি সমাধান

খুশকি নারী-পুরুষ সবার জন্য একটি সাধারণ সমস্যা। সময়মতো সচেতন না হলে এবং সঠিক যত্ন না নিলে এ সমস্যা মারাত্মক হয়ে উঠতে পারে। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘খুশকির কারণে চুল পড়তে পারে। যখন আমাদের মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং মরা কোষগুলো উঠতে থাকে, তখন সেটাকে আমরা খুশকি বলি। যখন এই মরা কোষ অনেক বেশি পরিমাণে উঠতে থাকে, তখন চুল অপুষ্টিতে তো ভোগেই, পাশাপাশি গোড়া দুর্বল হয়ে পড়ে।’

ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়ে খুশকির সমস্যা সমাধান করা যেতে পারে।

  • ছোলার ডালে রয়েছে ভিটামিন বি-৬ (পাইরিডক্সিন) ও জিংক। ছোলার ডাল বাটার সঙ্গে দই মিশিয়ে মাথার ত্বকে লাগাতে পারেন।
  • খুশকি নিরাময়ে মাথার ত্বকে রসুন বাটা লাগাতে পারেন। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা মাথার ত্বকে রসুনের রসে পানি মিশিয়ে লাগাতে পারেন।
  • গোসলের সময় শেষবার চুল ধোয়ার আগে মাথার ত্বকে আপেলের রস ম্যাসাজ করতে পারেন।
  • কলার অনেক গুণ। তাই নিয়মিত কলা খান। এ ছাড়া কলার পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

ভিনেগার খুশকি দূর করতে খুব ভালো কাজ করে। ভিনেগারে তুলো ভিজিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। ‍

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত