Ajker Patrika

ওটসের সবজি খিচুড়ি

শাকিলা পারভীন সিথী
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৪১
ওটসের সবজি খিচুড়ি

উপকরণ
ওটস ১ কাপ, মসুর ডাল, মটরশুঁটি, গাজরকুচি, ফুলকপিকুচি ও টমেটোকুচি আধা কাপ করে, আদা ও রসুনকুচি ১ চা-চামচ করে, কাঁচা মরিচকুচি ৪টি, গরমমসলা ও গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ করে, হলুদ পরিমাণমতো, সয়াবিন তেল দুই চা-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি
প্রথমে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে তাতে কাঁচা মরিচ, রসুন ও আদাকুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর মসুর ডাল, মটরশুঁটি, গাজর, ফুলকপি দিয়ে আবারও হালকা ভেজে নিন। এবার সব উপকরণের মধ্যে গরমমসলা ও গোলমরিচের গুঁড়ো, হলুদ, লবণ ও ২ কাপ পানি দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিন।

সবজি সেদ্ধ হয়ে এলে ওটস ও টমেটোকুচি দিয়ে ৫ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত