রোদের তাপ বেড়েছে। তাপ ঠেকাতে ও গরমে ঘেমে যেন ক্লান্ত না হয়ে পড়েন তাই ব্যাগে রাখুন কিছু প্রয়োজনীয় জিনিস।
ছাতা
ড্রয়ার থেকে ছাতাটা বের করে মুছে ব্যাগে পুরে নিন। বাসের জন্য কাউন্টারে দাঁড়িয়ে থাকার সময় ত্বক আর তামাটে হবে না। রোদের তাপ থেকে কিছুটা হলেও বাঁচবেন।
পানির বোতল
যেহেতু গরম পড়েছে, ফলে ঘাম হবেই। ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই সঙ্গে রাখতে হবে পানির বোতল। তা ছাড়া ব্যাগে রাখা যেতে পারে ফলের রসও। তবে বাইরে থাকাকালীন বারবার খুব বেশি ঠান্ডা পানি খাবেন না। শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
সানস্ক্রিন
গরমে ত্বকের একটা বড় অংশ সূর্যরশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। তামাটে হয়ে যাওয়া ছাড়াও ত্বকে বিভিন্ন সমস্যা তৈরি করে সূর্যের অতিবেগুনি রশ্মি। তাই বের হওয়ার সময় সানস্ক্রিন মাখুন ও ব্যাগে ভরে নিন।
সানগ্লাস
এ সময় ব্যাগে সানগ্লাস রাখুন। তীব্র যানজটে বাসে বসে আছেন, তখন চোখে পরে নিন। আরাম পাবেন।
খাওয়ার স্যালাইন
ঘামের মাধ্যমে শরীর থেকে লবণ-পানি বেরিয়ে যায়। ফলে দুর্বলতা কাটাতে স্যালাইন খাওয়ার প্রয়োজন হতে পারে।
ফেসওয়াশ ও ওয়েট পেপার
ঘেমে গেলে বারবার ওয়েট পেপার দিয়ে মুখ মুছে নিলে আরাম পাওয়া যায়। ব্যাগে পছন্দের ফেসওয়াশটিও পুরে নিন। ক্লান্ত লাগলে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়া যাবে।
সূত্র: লোকাল অ্যাডভেঞ্চার

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫