সুগন্ধির ব্যবহার সভ্যতার আদি থেকেই আভিজাত্যের পরিচয় বহন করে এসেছে। পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ–সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেমন এর কদর রয়েছে, তেমনি দামেও আছে আকাশপাতাল ব্যবধান। এ ব্যবধান তৈরি হয় মূলত সুগন্ধির জন্য ব্যবহৃত অ্যাসেনশিয়াল ওয়েলের কারণে।
কস্তুরি
মূলত হরিণের নাভি থেকে সংগ্রহ করা হতো এই কস্তুরি, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। ১৯ শতক পর্যন্ত হরিণের নাভি থেকে সংগ্রহ করা বা প্রাকৃতিক কস্তুরি ব্যাপক হারে ব্যবহৃত করত রাজা-বাদশাহরা। অবৈধ হরিণ শিকার নিরুৎসাহিত করতে এখন সিনথেটিক উপায়ে এ সুগন্ধি তৈরি করা হয়। যেকোনো উৎসব আয়োজনে এর ব্যবহার খুবই মনোরম ও আদর্শ। যেহেতু এখন বিভিন্ন প্রতিষ্ঠান এটি কারখানায় তৈরি করে, তাই এর দামের পার্থক্য আছে। তবে সাধারণত এর ১০ বা ১৫ মিলিলিটারের একেকটি বোতলের দাম ৪ ডলার বা প্রায় ৩৩৫ টাকা থেকে ১৬ দশমিক ৯৯ ডলার বা ১ হাজার ৪৬৫ টাকা। তবে বিভিন্ন প্রতিষ্ঠান এটি তৈরি করে বলে দামের তারতম্য থাকতে পারে।
জেসমিন
নারীদের জন্য তৈরি সুগন্ধি পারফিউমের ৮০ শতাংশ তৈরি হয় জেসমিন বা জুঁই ফুলের নির্যাস থেকে। জেসমিন ফুলের থেকে তৈরি খাঁটি এ সুগন্ধি খুবই দামি। প্রায় ২ হাজার পাউন্ড জেসমিন ফুল থেকে মাত্র এক পাউন্ড সুগন্ধি পারফিউম তৈরি করা যায় বলে এটি অত্যন্ত ব্যয়বহুল। ১ আউন্সের ৮ ভাগের ১ ভাগ বা ৩ দশমিক ৫৪ গ্রাম জেসমিন অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ৮৯ ডলার বা ৭ হাজার ৬৭৪ টাকা।
বুলগেরিয়ান রোজ
অ্যাম্বারগ্রিস
অউদ
এটি সুলতানি সুগন্ধি নামে পরিচিত। ব্যয়বহুল আগরগাছ থেকে তৈরি হয় আউদ নামের এই বহুমূল্য সুগন্ধি। ফলে দামি সুগন্ধির তালিকায় এর অবস্থান ওপরের দিকে। মাত্র ২ শতাংশ আগরগাছ থেকে এই অউদ সুগন্ধি পারফিউম উৎপাদন করা যায় বলে এটি খুবই দামি এবং বিরল প্রকৃতির। এর শূন্য দশিমক ১ গ্রাম বা ১০০ মিলিগ্রাম অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ১১৫ ডলার বা ৯ হাজার ৯১৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই অ্যাসেনশিয়াল ওয়েল যেসব সুগন্ধিতে ব্যবহার হয়, সেসব সুগন্ধির ৪৬০ মিলিটারের দাম ৫ হাজার ডলার বা ৪ লাখ ৩১ হাজার টাকার বেশি।
সূত্র: মিডিয়াম,

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫