
উচ্চশিক্ষায় এশিয়া ও বিশ্বের মধ্যে এক অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব। আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখন পৃথিবীর মধ্যে শীর্ষস্থানীয় দেশ। এ ছাড়া বিজ্ঞান ও সাধারণ শিক্ষায় এবং গবেষণায় সৌদি আরব পিছিয়ে নেই। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার সর্বস্তরের বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজে উঁচুমানের ও আধুনিক শিক্ষা গ্রহণের সুবিধার্থে বেশ কিছু লক্ষ্যে বৃত্তি দিয়ে আসছে।
বৃত্তির সুবিধা
আরবি ভাষা শিক্ষায় ভর্তি
সৌদি আরবের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে অন্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য প্রথমেই সরাসরি অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ নেই। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে ভর্তি হতে হয়। তারপর ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সন্তোষজনক ফলাফল অর্জিত হলে, অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ হয়। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS, GRE ইত্যাদি আন্তর্জাতিক মানের পরীক্ষার নির্দিষ্ট স্কোরের প্রয়োজন হয়।
ভর্তির সুযোগ প্রতিযোগিতামূলক
সৌদি আরবের বিশ্ববিদ্যালগুলোয় ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। এখানে পূর্ববর্তী পরীক্ষার অতি উঁচুমানের ফলাফল না চাইলেও, ভর্তির সুযোগ পেতে হলে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল অনেক ভালো হতে হয়। সৌদি আরবে অনেক বিষয় নিয়ে পড়া গেলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত মেডিকেলে পড়ার সুযোগ নেই।
ফ্যামিলি ভিসা
সৌদি আরবের আইন অনুযায়ী, শিক্ষার্থীরা ‘ফ্যামিলি ভিসার’ জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া সৌদি আরবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে রয়েছে বিভিন্ন সময়ে সহিহ্ দ্বীন, ইমান-আকিদা শিক্ষার বিভিন্ন কোর্স, যেখানে অনেক সময়ই সংশ্লিষ্ট কিতাবগুলো বিনা মূল্যে বিতরণ করা হয়। কোনো কোনো সময় স্টাইপেন্ডের ব্যবস্থা এবং খাওয়াদাওয়া ও আবাসনের ব্যবস্থাও থাকে। তবে বৃত্তিতে পড়াকালীন পার্টটাইম/ ফুলটাইম কাজ করা যাবে না।
নারীদের জন্য সুবিধা
শুধু নারীদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা, উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার নাম ‘প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি ফর উইমেন’। এ ছাড়া সৌদি আরবের প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই রয়েছে নারীদের জন্য পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসম্পন্ন সম্পূর্ণ পৃথক ক্যাম্পাস।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫