Ajker Patrika

তোয়ালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২২, ০৯: ৫৭
তোয়ালে

বাড়িতে বিভিন্ন ধরনের ও বিভিন্ন আকারের তোয়ালে থাকে। এসব তোয়ালে পুরোনো হয়ে গেলেও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

পাপোশ হিসেবে
স্নানঘরের পাপোশ হিসেবে অনায়াসে বড় আকারের তোয়ালে ব্যবহার করতে পারেন। বাথটাব বা বেসিনের সামনে বিছিয়ে দিন পুরোনো তোয়ালে।

বডি স্ক্র‍্যাবার
পুরোনো তোয়ালে চার কোনা আকারে ছোট করে কেটে নিন। স্নানের সময় বডি স্ক্র‍্যাবার হিসেবে এগুলো ব্যবহার করা যেতে পারে।

শিশুর বিব
শিশুকে খাওয়ানোর সময় কাপড়ে যাতে খাবার না পড়ে, সে জন্য গলায় বিব বেঁধে দেওয়া হয়। পাতলা তোয়ালে দিয়ে বানিয়ে নিতে পারেন বিব।

নরম খেলনা
পুরোনো তোয়ালে দিয়ে শিশুর খেলনা তৈরি করে নেওয়া যায়। পুরোনো তোয়ালে, তুলা, ডলস আই, সুই ও সুতা ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন বিড়াল, হাতি, খরগোশ ছাড়াও নানা রকম নরম খেলনা।

পোষ্য়র বিছানা 
পোষা প্রাণীর আরামের ঘুমের জন্য বিছানা তৈরিতে ব্যবহার করতে পারেন বাড়ির পুরোনো তোয়ালেগুলো। প্রতিদিন পাল্টে দিলে বিছানা পরিচ্ছন্ন থাকবে। প্রাণীগুলো আরাম পাবে।

সূত্র: ডাই এভরি হোয়্যার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত