ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকর। ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির পক্ষ থেকে দলীয় সভাপতি জেপি নাড্ডা জগদীপের প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন।
শনিবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বিজেপির তরফ থেকে জগদীপের নাম ঘোষণা করা হয়।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা জগদীপ ধনকর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, তিনি (জগদীপ) একজন কৃষকের ছেলে হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন যে, তিনি জনতার গভর্নর।
আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি জোটের প্রার্থী দ্রোপদী মুর্মু এবং বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশোবন্ত সিং। এই নির্বাচনে অংশ নেবেন ভারতের জাতীয় সংসদের পাশাপাশি রাজ্য বিধানসভার সদস্যরা।
উপরাষ্ট্রপতি পদের নির্বাচন ৬ আগস্ট। সেই নির্বাচনে শুধুমাত্র রাজ্য ও লোকসভার সদস্যরা অংশ নেবেন। বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ। তাঁর জায়গায় জগদীপ ধনকরের জয় একরকম নিশ্চিত।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে