জোনাথান বার্নেট, হোর্হে মেন্দেস, ভোলকার স্ট্রুথ—ফুটবলপ্রেমীদের কাছে এ নামগুলো মোটেই অচেনা নয়। বরং অনেক ফুটবলপ্রেমী নিয়মিত অনুসরণ করেন তাঁদের কার্যবিধি। এরাই মূলত ফুটবলারদের পছন্দের ক্লাব খুঁজে দিয়ে থাকেন। ফুটবল দুনিয়ার প্রভাবশালী এই লোকগুলোর পরিচয় এজেন্ট হিসেবে। দলবদলের সময় তাদের প্রভাবে বদলে যায় ফুটবলের মহাতারকাদের ভবিষ্যৎ গন্তব্যও।
অনেক ফুটবলারের এজেন্ট হিসেবে কাজ করেন তাঁদের পরিবারের সদস্য অর্থাৎ বাবা, মা, ভাইবোনেরা। তবে বেশির ভাগ তারকা নির্ভর করেন এজেন্টদের ওপর। যেমন—ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নতুন ক্লাবের সন্ধান করছেন মেন্দেস। যিনি আরও একাধিক ফুটবল তারকার এজেন্টও বটে। তেমন কয়েকজন এজেন্টদের এই আয়োজন।
জোনাথান বার্নেট
এজেন্সি: আইসিএম স্টেলার গ্রুপ
গুরুত্বপূর্ণ তারকা: জ্যাক গ্রিলিশ, গ্যারেথ বেল, সাউল নিগুয়েজ, রুবেন লোফটাস-চেক ও জর্ডান পিকফোর্ড।
চুক্তি করিয়েছেন: ১৩ হাজার ৫৮৪ কোটি টাকা
কমিশন পেয়েছেন: ১ হাজার ৩৭০ কোটি টাকা
বার্নেটকে ২০১৯ সালে ফোর্বস বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ফুটবল এজেন্টের স্বীকৃতি দিয়েছিল। তাঁর মাধ্যমেই ২০১৩ সালে ৮৬ মিলিয়ন পাউন্ডে গ্যারেথ বেল টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিল। এটিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চুক্তি বিবেচনা করা হয়। আর বার্নেটের সাম্প্রতিক করা চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্যাক গ্রিলিশকে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে পাঠানো। মজার ব্যাপার হচ্ছে, ফুটবলের বিখ্যাত এজেন্ট বার্নেটের প্রথম গ্রাহক ছিলেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা।
হোর্হে মেন্দেস
এজেন্সি: জেস্টিফিউট ইন্টারন্যাশনাল
গুরুত্বপূর্ণ তারকা: ক্রিস্টিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেজ, আনহেল দি মারিয়া, দাভিদ দি হেয়া, থিয়াগো সিলভা ও হোসে মরিনহো।
মোট চুক্তি করিয়েছেন: ৭ হাজার ৯৩ কোটি টাকা
কমিশন পেয়েছেন: ৭১১ কোটি টাকা
সম্ভবত এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এজেন্টের নাম হচ্ছে হোর্হে মেন্দেস। সুপার এজেন্ট হিসেবে দুনিয়াজুড়ে তাঁর পরিচিতি। ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় দুই তারকার একজন ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এখনো রোনালদোর জন্য নতুন ক্লাবের সন্ধানে আছেন তিনি। একসময় তাঁর প্রশংসা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনও।
মিনো রাইওলা
এজেন্সি: মিনো রাইওলা
মোট চুক্তি করিয়েছেন: ৫ হাজার ৩৬ কোটি টাকা
কমিশন পেয়েছেন: ৭০১ কোটি টাকা
গুরুত্বপূর্ণ তারকা: পল পগবা, হেনরিখ মিখতারিয়ান, ব্লেইস মাতুইদি, জ্লাতন ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, মারিও বালোতেল্লি ও আর্লিং হালান্ড।
মিনো রাইওলা মারা গেছেন গত এপ্রিলে। তবে এখনো তাঁর প্রভাব থেকে বের হতে পারেনি ফুটবলদুনিয়া। নিজের সময়ের অন্যতম সেরা এজেন্ট হিসেবে থেকে যাবে রাইওলার নাম। জ্লাতন ইব্রাহিমোভিচ, পল পগবা ও লুকাকুদের মতো তারকাদের এজেন্টের দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেছিলেন রাইওলা। অনেক বড় বড় দলবদলের সঙ্গে যুক্ত থেকে নিজের নামের পাশে ‘দলবদলের গডফাদার’ তকমা লাগিয়েছিলেন রাইওলা। তাঁর মৃত্যুর পর শোক প্রকাশ করেছিলেন তারকা ফুটবলাররাও।
ভোলকার স্ট্রুথ
এজেন্সি: স্পোর্টস টোটাল
গুরুত্বপূর্ণ তারকা: মার্কো রয়েস, মারিও গোৎসে, টনি ক্রুস ও বেনেডিক্ট হাওয়েডেস
মোট চুক্তি করিয়েছেন: ৩ হাজার ৪৬৩ কোটি টাকা
কমিশন পেয়েছেন: ৩৪৬ কোটি টাকা
ভোলকার স্ট্রুথকে জার্মানির সবচেয়ে প্রভাবশালী এজেন্ট বিবেচনা করা হয়। আরবি লাইপজিগের তরুণ ডিফেন্ডার দায়োত উপামেকানো, রিয়ালের তারকা মিডফিল্ডার টনি ক্রুস এবং বায়ার্নের নিকলাস সুলের মতো তারকার এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি। তাঁর সবচেয়ে বড় তারকাদের মধ্যে আছে মারিও গোৎসের নাম। সব মিলিয়ে ৭৭ জন খেলোয়াড় আছেন তাঁর তালিকায়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫