কাগজ-কলমের হিসাবে ২০২২ সালের মতো বছর আর আসেনি আলিয়া ভাটের জীবনে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর বলা যায় এটা। বিয়ে, সন্তান, প্রথমবার হলিউডে অভিনয়, প্রযোজিত প্রথম সিনেমার মুক্তি, স্বামী রণবীর কাপুরের সঙ্গে জুটি হয়ে প্রথমবার সিনেমায়—এত কিছুই ঘটছে এই বছরে।
৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আলিয়া ভাট প্রযোজিত প্রথম সিনেমা ‘ডার্লিংস’। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। আলিয়া বলেন, ‘গল্পটা যখন পেয়েছি তখনো ভাবিনি এই সিনেমা বানিয়ে কত আয় করব। গল্পটা কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টাই ছিল মুখ্য। আমি নিজেকে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে ভাবি। টাকাপয়সার হিসাব আমি বুঝি না। গল্পটা প্রথম বাবাকে শুনিয়েছিলাম। বাবা বলেছেন তোমার যদি মনে হয় এই সিনেমা মানুষ দেখবে, তাহলে দেখবে। তোমার প্রযোজনায় আমি রায় দেব না।’ সিনেমায় শেফালী শাহ, বিজয় বর্মার মতো দক্ষ অভিনয়শিল্পীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকে। প্রথমবার তাঁদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে আলিয়া বলেন, ‘শেফালীকে আমি ‘‘শেফ’’ ডাকি। আমি ওর ভক্ত। সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে আমরা বন্ধুর মতো। আমি, বিজয় আর শেফ সেটে এত মজা করতাম যে অন্যরা মাঝে মাঝে বিরক্ত হতো।’
প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’-এর শুটিংও শুরু করেছেন এই বছর। হলিউড তারকা গ্যাল গ্যাদতের সঙ্গে অভিনয় করেছেন। আলিয়া বলেন, ‘গ্যাল খুব অমায়িক আর পরিশ্রমী। আমরা ঝড়ের গতিতে কাজ শেষ করেছি। হিন্দি সিনেমায় ১২ ঘণ্টায় শিফট। ওখানে টানা ১০ ঘণ্টার শিফটের পর বিরতি। ক্ষুধা লাগবে, খেয়ে নেবে টুকটাক। এর জন্য সবাই মিলে শুটিং সেটে বসে আড্ডা দিয়ে খেতে হবে, ব্যাপারটি ওখানে নেই।’
আলিয়ার কাছে সিনেমা মানে ম্যাজিক। ক্যারিয়ারের বয়স হয়েছে ১০ বছর। আলিয়া বলেন, ‘আরও ১০ বছর চুটিয়ে কাজ করতে চাই। ভারতের মতো বৈচিত্র্য কোথাও নেই। কত ভাষায়, কত সংস্কৃতির সিনেমা হয়। সব ভাষায় কাজ করতে চাই। হলিউডের সিনেমার শুটিংয়ের সময় ওরা আমাকে বলিউড অভিনেত্রী বলছিল, আমি শুধরে দিয়ে বলেছি, আমি ভারতীয় অভিনেত্রী।’
আলিয়া এখন মা হওয়ার অপেক্ষায়। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে সেপ্টেম্বরে। এরপর নেবেন মাতৃত্বকালীন ছুটি। তাই এখন বেশি ধকলের কাজ করছেন না বলে জানিয়েছেন আলিয়া।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫