চট্টগ্রামের কর্ণফুলীতে খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম শরফিতা দাশ (৮)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শরফিতা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারায়ণ ডাক্তারের বাড়ির অজিত দাশের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, শরফিতা স্কুল ছুটির পর বাড়িতে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তার গলায় ওড়না পেঁচিয়ে যায়। শ্বাসকষ্টে একপর্যায়ে সে অচেতন হয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, কর্ণফুলীতে এক শিশু খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে