
চাঁদের উদ্দেশে প্রেরণের জন্য অপেক্ষারত মহাকাশযান আর্টেমিস–১ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টা করা হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৭ মিনিটে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে—পাঁচ দিন আগে মহাকাশযানটির ইঞ্জিনের যে ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছিল সেই ত্রুটি সারিয়ে তোলা হয়েছে। এর আগে, গত সোমবার মহাকাশযানটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু যাত্রার মাত্র ৪০ মিনিট আগে দেখতে পাওয়া যায়, মহাকাশযানটির ৪টি ইঞ্জিনের একটির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া বৃষ্টি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনাও ছিল। যার কারণে সেদিন আর উৎক্ষেপণ সম্ভব হয়নি।
নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই ত্রুটি ইঞ্জিনে ছিল না বরং ত্রুটি ছিল সংশ্লিষ্ট একটি সেন্সরের। সেন্সরটি ঠিকমতো কাজ না করায় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না বলে দেখা যায়। এই বিষয়ে মহাকাশযানটির উৎক্ষেপণ তদারককারী দল জানিয়েছে, আজ শনিবার উৎক্ষেপণের সময় আবারও যদি একই ত্রুটি দেখা দেয় তবে তা আর আমলে নেওয়া হবে না।
মিশন আর্টেমিস–১ এর প্রজেক্ট ম্যানেজার জন হানিকাট বলেছেন, ‘কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আমরা নিজেদের নিশ্চিত করেছি যে, আমাদের ইঞ্জিনে ভালো মানের তরল হাইড্রোজেনই তোলা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, মহাকাশযানটি যখন উৎক্ষেপিত হবে তার আগে ইঞ্জিনগুলোর তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইট) থাকতে হবে নইলে তরল হাইড্রোজেনের রক্ষণাবেক্ষণ ঝুঁকির মুখে পড়বে। এমনকি পৃথিবীর নিম্নতম কক্ষপথে প্রবেশের ৮ মিনিটের মাথায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চাঁদের উদ্দেশে পাঠানো এই মিশনটিতে কোনো মানুষ নিয়ে যাওয়া হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৩৮ দিনের এই মিশনটি চাঁদে দিয়ে ফিরে আসবে আগামী ১১ অক্টোবর।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪১ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে