কলকাতার সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। সিনেমার শুটিংয়ে বিভিন্ন দেশে গেলেও কখনো বাংলাদেশে আসা হয়নি তাঁর। কোয়েল বাংলাদেশে আসার অপেক্ষায় আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি এক ভক্ত তাঁকে বাংলাদেশে আসার অনুরোধ করলে কোয়েল বলেন, ‘আমি অধীর অপেক্ষায় আছি, অবশ্যই খুব শিগগিরই বাংলাদেশে যাব। বাংলাদেশে অনেক দিন থেকে ঘুরে আসব।’
বিভিন্ন সময়ে বাংলাদেশে কোয়েলকে নিয়ে একাধিকবার সিনেমা তৈরির পরিকল্পনা চললেও তা হয়ে ওঠেনি।
একটা সময় ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন কোয়েল। তাঁর জীবনের হিট সিনেমাগুলো এই প্রযোজনা প্রতিষ্ঠানেরই। তবে গত সাত বছর ভেঙ্কটেশের ঘরে পা রাখেননি তিনি।
কলকাতার সবচেয়ে নামকরা এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধরেরা সুরিন্দর ফিল্মস ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস নামে দুই ভাগ হয়ে গিয়েছিল। ভাগ হওয়ার পরে কোয়েল মূলত স্বামী নিসপাল সিংয়ের সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সিনেমায় করতেন।

শোনা যাচ্ছে, সাত বছর পরে কোয়েল ফিরছেন ভেঙ্কটেশের ঘরে। অভিনয় করবেন ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায়। পরিচালক অরিন্দম শীল। এসভিএফ ও ক্যামেলিয়ার যৌথ প্রযোজনায় হবে সিনেমাটি।
সাত বছর পরে কোয়েল ফিরছেন ভেঙ্কটেশের ঘরে। অভিনয় করবেন ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায়। পরিচালক অরিন্দম শীল। ডিসেম্বরে কেরালায় শুটিং হবে।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘কেরালায় কিস্তিমাত’ অবলম্বনে তৈরি হবে এই সিনেমা। ডিসেম্বরে কেরালায় শুটিং হবে। ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। তারপরের বছরই দ্বিতীয় সিনেমাটি করার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। কোয়েলকে সর্বশেষ দেখা গেছে গত বছর, পরমব্রতের সঙ্গে ‘বনি’ সিনেমায়।


গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫