সিত্রাংয়ের রাতে নৌকা ডুবিতে নিখোঁজ লক্ষ্মীপুরের রায়পুরের সেই তিন জেলের এখনো সন্ধান মেলেনি। তাঁরা জীবিত না মৃত গত ১৪ দিনেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর সরকারি ও ব্যক্তিগতভাবে ২-৩ দিন তাঁদের উদ্ধারে তৎপরতা থাকলেও এখন কেউই খোঁজ নিচ্ছেন না। স্বজনহারা পরিবারগুলোতে এ নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এদিকে মহাজনের চাপে পাওনা টাকা পরিশোধে সেদিন তাঁরা জীবনের ঝুঁকি নিয়েই নদীতে নামতে বাধ্য হয়েছেন বলে ওই পরিবারগুলোর অভিযোগ করেছে। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও ওই দিন তাঁদেরকে নদীতে যেতে বাধ্য করা হয়। জেলে নৌকার মালিক রাসেল বেপারী এ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম ও সুজন সরদারের মা পারভিন আক্তার।
নিখোঁজ জেলেরা হলেন, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)।
নিখোঁজ জেলে সুজন সরদারের মা পারভিন আক্তার বলেন, ‘মহাজন (নৌকার মালিক) রাসেল বেপারীর নৌকার জেলে হিসেবে মাছ ধরার প্রতিশ্রুতি দিয়ে সুজন এক হাজার টাকা আনে। ওই টাকার জন্য মহাজন আমার ছেলেকে চাপ দিয়ে নদীতে যেতে বাধ্য করেন। ছেলেও দেনা শোধের আশায় নদীতে যায়। ২-৩ দিন খোঁজ করেই তারা আমার ছেলের সন্ধানে এখন নিশ্চুপ। উল্টো আমাদেরকে ১০ হাজার টাকা নিয়ে মিলাদ ও আল্লাহরওয়াস্তে গরিবদের খাওয়াতে বলেন।’
সুজনের সন্তান সম্ভবা স্ত্রী সুবর্ণা আক্তার (১৮) বলেন, ‘আমি আমার স্বামীকে জীবিত বা মৃত যেকোনো অবস্থাতেই ফিরে পেতে চাই। অনাগত সন্তানকে অন্তত তার বাবার কবরটি দেখিয়ে হলেও সান্ত্বনা দিতে ও নিতে পারব।’
লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম বলেন, ‘আমার স্বামী ঝড়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে যেতে চাননি। কিন্তু মহাজন রাসেল বেপারীর কাছ থেকে নেওয়া ৫০০ টাকার জন্য তিনি আমার স্বামীকে নদীতে যেতে বাধ্য করেন। তাঁর অতি লোভের কারণেই আজ আমি সন্তানরা।’
শিপন বেপারীর মা খাদিজা বেগম বলেন, ‘লাশ হয়ে ফিরলেও অন্তত শেষবারের মতো আমার নাড়িছেঁড়া ধনকে ছুঁয়ে কবরে দিতে চাই।’
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য নৌকার মালিক (মহাজন) রাসেল বেপারীর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা খালেক বেপারী বলেন, ‘আমরা সম্ভাব্য সব স্থানে সন্ধান করেই চলেছি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। ওই নৌকায় থাকা রাসেলও মুমূর্ষু অবস্থায় বাড়ি ফিরেছে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি।’
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, ‘ওই সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা এবং ঝড়ের সতর্কবার্তা থাকার পরেও তাঁদের নদীতে যাওয়া ঠিক হয়নি। এরপরও নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে তল্লাশি করা হয়েছিল। ফিরে আসাদের চিকিৎসায় ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তাও করা হয়।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে