ইসলামে আজান দেওয়া এবং মুয়াজ্জিন হওয়ার মর্যাদা অপরিসীম। মানুষকে নামাজের জন্য ডাকার বিনিময়ে তাঁকে জান্নাতের উঁচু স্থান দেওয়া হবে। হাদিসে মুয়াজ্জিনের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এখানে কয়েকটি ফজিলতের কথা তুলে ধরা হলো—
এক. আজান দেওয়ার সওয়াব সম্পর্কে যদি মানুষের ধারণা থাকত, তবে সবাই আজান দিতে চাইত এবং শৃঙ্খলা রক্ষায় লটারির আয়োজন করতে হতো। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘মানুষ যদি জানত, আজান দেওয়া ও নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়ানোর কী সওয়াব, তাহলে লটারি করা ছাড়া কোনো উপায় থাকত না। …’ (বুখারি)
দুই. মুয়াজ্জিনকে মুসল্লির চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। তবে আজানের জবাব দিলে মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। মহানবী (সা.)-কে এক সাহাবি জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, মুয়াজ্জিনগণ আমাদের চেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন।’ মহানবী (সা.) জবাবে বললেন, ‘তাঁরা যা বলেন, তুমিও তা বলো এবং যখন আজানের জবাব দেওয়া শেষ হবে তখন আল্লাহর কাছে দোয়া করো, তাহলে তোমাকেও দেওয়া হবে।’ (আবু দাউদ)
তিন. নিষ্ঠার সঙ্গে আজান দিলে বা আজানের জবাব দিলে বিনিময়ে জান্নাতে প্রবেশ করানো হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন, একদিন আমরা রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম।
তখন বেলাল দাঁড়িয়ে আজান দিচ্ছিলেন। যখন আজান শেষ করলেন, তখন রাসুল (সা.) বললেন, ‘যে অন্তরে বিশ্বাস নিয়ে এমনটি বলবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (নাসায়ি)
চার. আজান শুনে যত লোক নামাজ পড়বে, ততজনের সমান সওয়াব মিলবে। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করা হবে। তার কল্যাণের জন্য প্রতিটি সজীব-নির্জীব বস্তু সাক্ষ্য দেবে। আজান শুনে যত লোক নামাজ আদায় করবে, মুয়াজ্জিন তাদের সমান নেকি পাবে। …’ (নাসায়ি)

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫