
দেশের জ্বালানির চাহিদা মিটাতে এক কার্গো সমপরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে খরচ হবে ৬৯০ কোটি টাকার বেশি।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, সভায় মোট ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে।
রেসপন্সিভ দরদাতা হিসেবে জাপানের জেরা করপোরেশনের নাম সুপারিশ করা হয়েছে। আমদানির মোট খরচ পড়বে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা। প্রতি ইউনিটের দাম পড়বে ১৬.৫ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এই এলএনজি আমদানি করবে।
এ ছাড়া সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য স্থানীয় বাজার থেকে ১ কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল কেনা এবং তুরস্ক থেকে মসুর ডাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২১ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৩৮ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে